Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রশাসনে দুর্নীতি দমনের লক্ষ্যে লোকপাল নিয়োগের দাবীতে আবার আন্না হাজারের অনশন আন্দোলন

পি.এন.এ.
Sun, 01-04-2018

গত ২৩শে  মার্চ থেকে  লোকপালের দাবীতে  দিল্লির  রাসলীলা ময়দানে  আন্নাআবার আন্না হাজারে অনশন  আন্দোলনে  নেমে- ছেন৷ সাত বছর আগে  লোকপালের দাবীতে তথা দুর্নীতিমুক্ত প্রশাসনের  দাবীতে  তিনি বিশাল  আন্দোলন  গড়ে  তুলেছিলেন৷ সেদিন  কেন্দ্রের ক্ষমতায় ছিল  কংগ্রেস  পরিচালিত  ইয়ূপিএ সরকার৷  সে সময়  বিজেপি , সিপিএম সহ সমস্ত  বিরোধী  দল  এই আন্দোলনকে  পুরোপুরি  সমর্থন  জানিয়েছিল৷ সেদিন  মঞ্চে প্রত্যক্ষভাবে  আন্না হাজারের সঙ্গে  ছিলেন  বর্তমানে  দিল্লীর  মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷

কেন্দ্রীয় প্রশাসনের  দুর্নীতি  দমন করার লক্ষ্যে  লোকপাল  ও রাজ্য প্রশাসনের  দুর্নীতি  দমন করতে লোকায়ুক্ত  নিয়োগের  দাবীতে  এবার মোদী সরকারের  ওপর  চাপ সৃষ্টি  করতেই আন্না হাজারের এই অনশন আন্দোলন৷

২০১১ সালে  কেন্দ্রের মনমোহন সিংহের  প্রধান- মন্ত্রিত্ব থাকাকালীন  আন্না হাজারে এই দাবীতে অনশন  আন্দোলন  করার  পর তৎকালীন  কেন্দ্রীয় সরকার লোকপাল বিলের  খসড়া  প্রস্তুত করার জন্যে  কমিশন  গঠনের  দাবীও মেনে নিয়েছিল৷

কিন্তু কাজের  কাজ কিছুই হয়নি৷ ২০১১ সালে  সমস্ত  বিরোধী দল তাদের  রাজনৈতিক ফায়দা তোলার জন্যে আন্না হাজারেকে সমর্থন জানিয়েছিল৷ কিন্তু  বর্তমানে  আন্না হাজারের পাশে  দেখা যাচ্ছে কেবল কিছু  কর্ষক  সংঘটন৷ আন্না হাজারে ‘লোকপালে’-র সঙ্গে সঙ্গে কর্ষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবীও রেখেছেন৷ অনশনে ষষ্ঠ দিন পর্যন্ত প্রাপ্ত সংবাদ এখনও সরকার পক্ষ থেকে তাঁর দাবী মেনে নেওয়ার ব্যাপারে কোনও যোগাযোগ করা হয়নি৷ আন্না হাজারের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে৷ রক্তচাপ বৃদ্ধি ও রক্তের সুগার লেবেলও হ্রাস পেয়েছে৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • February 2021 (117)
  • January 2021 (207)
  • December 2020 (82)
  • November 2020 (149)
  • October 2020 (87)
Pagination
  • Previous page ‹‹
  • Page 4
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved