বলাগড়ের (হুগলি) সিজা-কামালপুর পঞ্চায়েতের গৌরিণই গ্রামের পেঁয়াজচাষী সুমন্ত ঘোষ (৩১) গত ২৭শে মার্চ হতাশ হয়ে আত্মহত্যা করেছেন৷ তিনি নিজের ৫বিঘা জমি ও আরও কয়েক বিঘা জমি লিজে নিয়ে পিঁয়াজ চাষ করেছিলেন৷ কিন্তু বাজারে পেঁয়াজের দাম নেই৷ ৫০কেজি বস্তার পেঁয়াজের দাম মিলছে মাত্র ১০০ টাকা৷ চাষীদের কথায় পেঁয়াজ মাঠ থেকে আনার খরচও পোষাচ্ছে না৷ বৃষ্টিতে পেঁয়াজের ফলনও ভাল নয়৷ এই পরিস্থিতিতে চাষের এই বিপুল ক্ষতি কী করে সামাল দেবেন, কী করে ঋণ শোধ হবে--- এই ভেবে ভেবে শেষ পর্যন্ত চাষে আগাছা মারার যে ওষুধ কেনা ছিল ওই ওষুধ খেয়ে আত্মঘাতী হলেন৷ বিষ খাওয়ার পর তাঁকে তাঁর আত্মীয়স্বজনেরা কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করেন৷ সেখানেই গভীর রাতে তিনি মারা যান৷
আধ্যাত্মিক প্রসঙ্গ
প্রাউট প্রবক্তার ভাষায়
সম্পাদকীয়
প্রবন্ধ শিরোনাম
পুরানো মাসিক খবর
- August 2021 (158)
- July 2021 (46)
- May 2021 (125)
- April 2021 (116)
- March 2021 (139)