সংশ্লেষণ ও বিশ্লেষণ
পূর্ব প্রকাশিতের পর
কিন্তু অল্পদিন পরে যখন তারা বিজ্ঞানের প্রয়োগ বা ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়, তখন তারা সেই সমস্ত বস্তুর বিরুদ্ধে সমালোচনা বা ঘৃণা প্রকাশ করা বন্ধ করে দেয় ও যে সমস্ত বস্তু তারা ্বাধ্য হয়ে ব্যবহার করত, এখন সেগুলোর ব্যবহার তাদের পক্ষে সহজ হয়ে ওঠে, কারণ পুরাতন বস্তুর দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা হেতু, তারা ক্রমেই নোতুন দ্রব্যের সঙ্গে খাপ খাইয়ে নেয়৷