Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সার্থক গণতন্ত্র আজও অ-ধরা

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলকে প্রতিহত করার চেষ্টা একটা রাজনৈতিক কৌশল হতে পারে৷ কিন্তু সেই কৌশলে কোন হিংসার স্থান নেই৷ গণতন্ত্র সম্পর্কে প্রচলিত প্রবাদ হলো---‘‘জনগণের জন্যে, জনগণের দ্বারা, জনগণের শাসন৷ সোজা কথায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন৷ তাই তাদের প্রধান দায়িত্ব জনসাধারণের স্বার্থ রক্ষা করা ৷ তবে এই দায়িত্ব আজীবন নয়৷ বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাশনব্যবস্থার ভিন্ন ভিন্ন রূপ আছে৷ তবে গণতন্ত্রের মৌলনীতি একটাই রাষ্ট্রের পরিচালকদের জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে৷ ভারতবর্ষে প্রতি পাঁচবছর অন্তর রাষ্ট্র-পরিচালকদের জনগণের দ্বারে উপস্থিত হতে হয় নির্বাচিত হওয়ার জন্যে৷

এইখানেই জনগণের বিশেষ ভূমিকা আছে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করার৷ কিন্তু এর জন্যে যে সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক সচেতনতা দরকার -ভারতবর্ষে সত্তর শতাংশের বেশী মানুষের সেই সচেতনতা নেই৷ অবশ্য ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন রাজ্যে এই শতাংশের হারে কিছু হের-ফের আছে৷

ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় লজ্জা স্বাধীনতার ৭৪ বছর পরেও দেশের জনগণের বৃহত্তম অংশ সামাজিক -অর্থনৈতিক-রাজনৈতিক বিষয়ে অজ্ঞ অসচেতন৷ তাই ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রাপ্ত বয়স্কদের বৃহদাংশ বোটাধিকার প্রয়োগের গুরুত্বই বোঝেন না৷ রাজনৈতিক দল ও নির্বাচন-প্রার্থীদের  ভালমন্দ বিচার করার ক্ষমতাও নেই৷ জনগণের এই দুর্বলতার সুযোগ নিয়েই আদর্শহীন-জনস্বার্থ-বিরোধী রাজনৈতিক দলের নেতারা ক্ষমতাসীন হয়৷

ভারতীয় গণতন্ত্রের এ-এক মারাত্মক ব্যধি৷ ভারতে বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আরও একটি ত্রুটি কোন দল বা মোর্র্চ শতাংশের বেশী আসনে জয়ী হলেও বোটার সংখ্যায় পঞ্চাশ শতাংশের অনেক নীচে থাকে৷ ত্রিশ-পঁয়ত্রিশ শতাংশ বোট পেয়েও সরকার ঘটন করে৷ তাই আসন-ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠের সরকার বলে ঘোষণা করলেও জনসমর্থনের ভিত্তিতে সেই সরকার সংখ্যালঘিষ্ঠ দলের সরকার৷

ভারতীয় গণতন্ত্রের এই ত্রুটির ফাঁক দিয়েই অসৎ দুর্নীতিগ্রস্ত প্রবঞ্চক ধান্দাবাজরা রাজনৈতিক দলে আশ্রয় নিয়ে ক্ষমতাসীন হতে চায়৷ এইসব দল ও নেতাদের হাতে কখনই জনস্বার্থ সুরক্ষিত হয় না৷ বরং আমলা, প্রশাসন-বিচারব্যবস্থা সর্বক্ষেত্রে দলীয় ও ব্যষ্টি আধিপত্য বিস্তার করে ব্যষ্টিস্বার্থ চরিতার্থ করতে নানা কৌশল অবলম্বন করে৷ এর জন্যে অগণতান্ত্রিক পথে  হিংসার আশ্রয় নিতেও কুণ্ঠাবোধ করে না৷ অজ্ঞ অসচেতন জনগণকে মিথ্যা ভাষণে প্রভাবিত করে অথবা ভয় দেখিয়ে হুমকি দিয়েও বোট আদায় করে নেয় ক্ষমতা লোলুপ নেতারা৷ এমন কি বিচার বিভাগকেও প্রভাবিত করে সাধারণ মানুষকে ও প্রবঞ্চিত ব্যষ্টিকে আইনসম্মত বিচার থেকে বঞ্চিত করে সোজা কথায় ক্ষমতাসীন থাকলে ব্যষ্টিস্বার্থ ও দলীয় স্বার্থরক্ষায় সবরকম অগণতান্ত্রিক পথ অবলম্বন করা যায় গণতন্ত্রের বেদীতে বসে৷ অর্র্থৎ আত্মত্যাগ  ও সার্বিক জনকল্যাণের আদর্শ ভারতীয় রাজনীতি থেকে উধাও৷ আর এসবের জন্যেই যেন-তেন প্রকারে ক্ষমতাসীন হওয়াই দলগুলির লক্ষ্য হয়৷ সেই কারণেই গণতন্ত্রের বেদীতে এত হিংসা এত রক্তপাত! তাই ভারতবর্ষ বিশ্বের বৃহৎতম গণতান্ত্রিক রাষ্ট্র হলেও সার্থক গণতান্ত্রিক শাসনব্যবস্থা আজও প্রতিষ্ঠিত হয় নি৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved