আধ্যাত্মিক প্রসঙ্গ

বৈষয়িক ক্ষেত্রে সামঞ্জস্য স্থাপনের মধ্য দিয়ে পরাগতির দিকে এগিয়ে চল৷

আমি অবশ্যই বর্তমান কালকে অস্বীকার বা অবহেলা করতে পারি না৷ এর অর্থ আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমি কোথায় আছি আর ঠিক বর্তমানে আমাকে কী করতে হবে৷ কিন্তু বর্তমান কাকে বলব? আমরা জানি বর্তমান, অতীত আর ভবিষ্যতকে নিয়ে কাল তিনটি৷ এই তিন ধরনের কাল আসলে কী? বস্তুতঃ বর্তমান কাল বলে ঠিক কোন কিছু নেই৷ আমি যখন কিছু বলি, তুমি ততক্ষণাৎ তা শুণতে পাও না৷ কিছুটা বিরতির পরে তুমি সেটা শুণতে পাও৷ তাহলে সেই বিরতিটা কী? শব্দ বায়ুর দ্বারা বাহিত হয়ে কাণে পঁৌছতে যে সময় লাগে সেটাই বিরতি৷ আর যখন তা তুমি শোণ সেটা আমার কাছে কিন্তু অতীত, আর তোমার কাছে তা ভবিষ্যৎ কেননা অল্পক্ষণ পরে তুমি তা শুণতে পাচ্ছ৷ তাহলে কী করা উচিত?

আত্মোপলব্ধি

গড়পড়তা বৌদ্ধিক মাপের একজন মানুষের কাছে জল ও বরফ দু’টি পৃথক সত্তা কিন্তু যারা সত্য সম্পর্কে অল্পকিছু জানে তারা বোঝে জলের ঘনীভূত রূপই বরফ৷ একইভাবে সাধারণ মানের মানুষ যখন একটা পাত্র ও কুম্ভকারের (যে পাত্রটি তৈরী করেছে) মধ্যে একটা বিরাট পার্থক্য দেখে

পরমপুরুষই একমাত্র আলম্বন

পরমপুরুষের গুণ বর্ণন করা সম্ভব নয়৷ তবুও মানুষ আত্মতৃপ্তির জন্যে কিছু বলার, কিছু বর্ণনা করার চেষ্টা করে থাকে৷ বলা হয়েছে –– 
‘‘প্রভুমীশমনীশমশেষ্ গুণহীনমহেশ গণাভরণম্৷’’
পরমপুরুষের গুণের আর শেষ নেই৷ আর মানুষের ক্ষুদ্র মন, ক্ষুদ্র কণ্ঠ সেই অশেষ গুণের বর্ণনা করবে কী করে? কবি পদ্মদন্ত পরমপুরুষের গুণের বর্ণনা করতে গিয়ে বলেছেন –– 
‘‘অসিতগিরিসমং স্যাৎ কজ্জ্বলং সিন্ধুপাত্রে
 সুরতরুবরশাখা লেখনীপত্র মুর্বী৷
 লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালং
 তথাপি তব গুণানামীশ পারং ন যাতি৷৷’’

সাধনা ও সিদ্ধি

জ্ঞান সাধনা 
প্রত্যেক বস্তুর মধ্যে পরমাত্মাকে দর্শন করার মানুষের যে প্রয়াস সেটা তার জ্ঞানসাধনা তাহলে জ্ঞানসাধনার সিদ্ধি কী? সকল বস্তুকে পরমাত্মা–রূপে দেখা৷ যদি কেউ তা করতে পারে তাহলে জ্ঞানসাধনায় সিদ্ধিলাভ হ’ল কি না বা তার ফল কী হ’ল, তা ক্ষোঝবার জন্যে কাউকে জিজ্ঞাসা করারও প্রয়োজন পড়বে না৷ যখন সবকিছুর মধ্যে পরমাত্মার স্বরূপ দেখবে তখন নিজেই ক্ষুঝে নেবে যে জ্ঞানসাধনায় সিদ্ধিলাভ হয়ে গেছে৷ 
আত্মস্থীকরণ

শ্রবণ, মনন ও নিদিধ্যাসন

শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী মানুষের উন্নতির জন্যে তিনটি তত্ত্ব আবশ্যক৷ তিনটি তত্ত্ব কী?–না, শ্রবণ, মনন ও নিদিধ্যাসন৷ প্রথমে দেখা যাক্শাস্ত্র বলতে কী বোঝায়

দোল উৎসব প্রসঙ্গে

যারা অনন্যমনসা–অনন্যভাক্ হয়ে পরমপুরুষের ভজনা করে, জাগতিক অন্যান্য চিন্তা–ভাবনাকে পরিত্যাগ করে মানসচিন্তায় সুকোমল মসৃণতা নিয়ে কেবল পরমপুরুষের দিকেই এগিয়ে যায় তারা গোপী৷ এই রকম ধরণের গোপীদের ছবি আঁকা যায় না৷ কারণ গোপীর গোপীত্ব তার অন্তরের সুকোমল ভাবরাজি, তার অন্তরের অন্তঃস্থলে নিহিত৷ এটা একেবারে ভেতরের জিনিস–মনের জিনিস৷ এই ধরণের ভক্তি ভাবসমন্বিত গোপীদের ভাষাও ব্যক্ত করা যায় না৷