খেলার খবর

একদিনের ক্রিকেটে সেরা হতে পারে ভারত

দক্ষিণ আফ্রিকাকে যদি ৪-২ ব্যবধানে ওয়ানডেতে ভারত হারায় তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকবে ভারত৷ আর যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৫-১ ফলে ভারত পরাজিত হয় তবে র্যাঙ্কিংয়ে ভারত পিছিয়ে পড়বে৷

 

রাজ্য ভলিবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হুগলী ও হাওড়া

হলদিয়া অনুষ্ঠিত রাজ্য ভলিবল প্রতিযোগিতায় মহিলা বিভাগে হুগলি ও পুরুষ বিভাগে হাওড়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে৷

আগাগোড়া নিজেদের আধিপত্য রেখে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে হাওড়া জেলার  পুরুষ বিভাগের খেলোয়াড়রা৷ ফাইনালে তারা উত্তর ২৪ পরগণাকে ৩-০ সেটে হারিয়েছে৷

শ্রীসন্থ কি অন্য দেশের হয়ে খেলবেন?

প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার শ্রীসন্থকে বিবিসিআই নির্বাসিত করেছিল৷ সম্প্রতি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিসিসিআইকে নির্দেশ দিয়েছে শ্রীসন্থের নির্বাসন তুলে দিতে৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিসিসিআই ডিভিশন বেঞ্চে আপীল করে৷ কেরালার হাইকোর্টে সেই নির্বাসন আবার বহাল রাখার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে শ্রীসন্থের জাতীয় বা রাজ্য দলে খেলার ব্যাপারে প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে৷

আবার গড়পেটায় জড়িত ক্রিকেটকর্তা

এবার খোদ ক্রিকেট  কর্তার  বিরুদ্ধেই অভিযোগ উঠল  ক্রিকেট দুর্নীতির৷  মেট্রোপলিটান  ক্রিকেট সংস্থার  কোষাধ্যক্ষ  ও মাকর্টিং ডিরেক্টর রাজন নায়ারের বিরুদ্ধে তিন দফায় ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ আই.সি.সির৷  এক ক্রিকেটারকে  অর্থের বিনিময়ে  আন্তর্জাতিক ম্যাচ গড়পেটার প্রস্তাব দেন৷  গত বছর  অক্টোবর মাসে  জিম্বাবোয়ের অধিনায়ক গ্রেম ক্রেমার  ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে প্রথম টেষ্টের আগে গড়াপেটার যে প্রস্তাব দেওয়ার যে তথ্য পাওয়া গেছে তা আই.সি.সি.

সোনির অভাব পূরণ করতে মোহনবাগানের নতুন চমক পেন

মোহনবাগানে সোনি নর্দে এখন দলের বাইরে৷ চিকিৎসার প্রয়োজনে তাঁকে বিদেশে পাড়ি দিতেSoni হ’ল৷ গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের অভাবে বাগান দল দুর্বল হয়ে পড়েছে৷ স্বভাবতই দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের বাইরে চলে যাওয়ার জন্যে সমর্থকরা হতাশ৷ সোনি তাঁবু ছাড়ার সময় কেঁদে ফেললেন৷ কর্মকর্তারা সোনির অভাব পূরণের জন্যে পেন ওরজিকে দলে আনছেন৷ এই নাইজেরিয় যথেষ্ট কুশলী খেলোয়াড়৷ বাগান কর্মকর্তা তথা সদস্য-সমর্থকরা আ

বাংলার ফুটবলের হেডস্যার রঞ্জন চৌধুরি

সন্তোষ ট্রফির প্র্যাকটিসের জন্য তৈরী হচ্ছেন বাংলার নতুন ফুটবল কোচ রঞ্জন চৌধুরি৷ গত রবিবার রবীন্দ্র সরোবর  স্টেডিয়ামে  প্রথম দিনের প্র্যাকটিসে  পঁয়ত্রিশ জন ফুটবলার যোগ  দেন৷ গতবারের ট্রফি ধরে রাখার কাজটা যে এবার খুবই কঠিন তা পরিষ্কার জানিয়ে দিলেন  নতুন কোচ৷

আনন্দমার্গ সুকলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মেদিনীপুর ঃ গত ১২ ডিসেম্বর মেদিনীপুরের কেরাণীটোলা আনন্দমার্গ সুকলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়৷ স্পোর্টসের বিভিন্ন আইটেমের ওপর প্রতিযোগিতা  হয়৷ সুকলের ছোট ছোট ছেলেমেয়েরা এই স্পোর্টসে অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতার পর কৃতি ছাত্র-ছাত্রাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ সুকলের ছাত্র-ছাত্রা অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক সবাইকে নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়৷ সুকলের প্রিন্সিপ্যাল আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, কমিটির ভাইস চেয়ারম্যান রঞ্জিত ঘোষ, টীচার-ইন-চার্জ বিশ্বদেব মুখার্জী---সবার উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত  হয়৷

নেতার ছেলে তাই দলে জায়গা সার্থকের!

দিল্লী টি-২০ দলে নির্বাচিত হয়েছেন বিহারের সাংসদ রঞ্জিত রঞ্জনের ছেলে সার্থক রঞ্জন৷ অতুল ওয়াসন, হরি গিদওয়ানি ও রবিন সিংহ জুনিয়রকে নিয়ে তিন সদস্যের নির্বাচকমণ্ডলী সার্থক রঞ্জনকে দলে নিলেন৷ অথচ অনুর্ধ ২৩-এ হিতেন দালাল সর্বোচ্চ রান করেছেন৷ তাঁকে রাখা হ’ল রিজার্ভে৷ গত মুস্তাক আলি ক্রিকেট টুর্ণামেণ্টে সার্থক রঞ্জন নির্বাচিত হয়েছিলেন৷ তখন তিন বার ব্যাট করতে নেমে রান করেছিলেন ৫, ৩ ও ২৷ মোট রান ১০৷ সাম্প্রতিক অতীতে ক্রিকেট ছেড়ে বডি বিল্ডিংয়ে মন দিয়েছিলেন সার্থক৷ বাবা পাপ্পু যাদব (সরকারী নাম রাজেশ রঞ্জন) ও মা রঞ্জিত রঞ্জন---যিনি কংগ্রেসের সাংসদ, বলেই কি দলে প্রভাব খাটিয়ে ঢুকে পড়লেন সার্থক?

চাঁচলের  দুই ছাত্র স্থান পেল জাতীয় স্তরের ক্রিকেটে

চাঁচল ঃ ছোট থেকেই স্বপ্ণ দেখত পড়াশোনার সাথে সাথে ভালো ক্রিকেটার  হওয়ার৷ কিন্তু সাংসারিক অভাব ও বিভিন্ন জাগতিক প্রতিকূলতার কারণে বাংলার এই দুই দরিদ্র সন্তান স্বপ্ণ দেখেছিল ক্রিকেটার হওয়ার এখন সেই স্বপ্ণের সত্যি হওয়ার সময়ে এসে গেছে৷ জাতীয় স্তরে খেলার জন্য নির্র্বচিত অনূধর্ব ১৫ সুকল ইন্ডিয়া কাপ ক্রিকেটের বাংলা দলে সুযোগ পেয়েছে  মালদহের  চাঁচল সিদ্ধেশ্বরী হাইস্কুলের দুই ছাত্র শাহনাওয়াজ হোসেন ও নাজিবুল শেখ৷ দলের সহ অধিনায়ক হিসাবে নিবার্চিত হয়েছে শাহনাওয়াজ ৷ ১৫ই জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় স্তরের চূড়ান্ত পর্র্যয়ের খেলায় অংশ নেবে বাংলা দল৷ শাহনাওয়াজের বাবা মুক্তার আলম পেশায়  ট্রাক্টর মিস্ত্রি ও ন

দক্ষিণ আফ্রিকায় বড় পার্টনারশিপের অভাবেই ভারতের পরাজয়

সম্প্রতি বিদেশ সফরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ও সেঞ্চুরিয়ানে ভারত পরাজিত হয়েছে৷ দুটো টেস্টেই এমন পরিস্থিতি এসেছিল যে কোনও দল ম্যাচ জিততে পারে, কিন্তু কিছুটা দুর্ভাগ্যের কারণে দক্ষিণ আফ্রিকা শেষ হাসি হেসেছে৷ বড় পার্টনারশিপ না গড়তে পারার জন্যে অবশ্যই ব্যাটসম্যানদের দায়ী করা যেতে পারে, কিন্তু দক্ষিণ আফ্রিকানরাও তেমন বড় পার্টনারশিপ গড়ে নি যদিও যেটুকু রান করেছে তা কাজে লেগেছে৷ বিশেষজ্ঞ মহল মনে করছে সফরের আগে ভারত কিছু প্রস্তুতি ম্যাচ খেললে এইভাবে জেতা ম্যাচ  হারতে হ’ত না৷