উইম্বলডনের সেমিফাইনালে সাইত্রিশের ভেনাস
প্রবল উদ্যম আর জেতার মানসিকতাকে পাথেয় করে সাইত্রিশ বছর বয়সে উইম্বলডনের শেষ চারে পৌঁছে গেলেন ভেনাস উইলিয়ামস্৷ জেলেনা ওস্তাপেঙ্কোকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে তিনি সেমিফাইনালে৷ ম্যাচের ফল ভেনাসের পক্ষে ৬-৩, ৭-৫৷ এক ঘণ্টা তেরো মিনিটের ম্যাচে ভেনাস কখনই বিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়েননি৷ মনে রাখতে হবে ভেনাসের প্রতিপক্ষ জেলেনার বয়স ঊণিশ৷ ফরাসী ওপেন জিতে তিনি টেনিস মহলে শোরগোল ফেলে দিয়েছেন৷ ভেনাসের এটি ৮৪তম জয়৷ খেলে ফেললেন ১০০টি ম্যাচ৷ ফাইনালে ভেনাস খেলবেন কণ্টার বিরুদ্ধে৷ এই বয়সেও কোর্টে এত দ্রুত চলাফেরা আর এত ভাল খেলার রহস্যটা কী?