Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

৮০ লক্ষ ভোটার বাদ---বিচার ব্যবস্থার ব্যর্থতা

নিজস্ব সংবাদদাতা
Mon, 01-06-2026

 ভারতের শীর্ষ আদালতের প্রবীন আইনজীবী ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি দুষ্যন্ত দাভে মন্তব্য করেন---সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গের নির্বাচনে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে ৮০ লক্ষ ভোটার ভোট দিতে পারলো না৷ গণতন্ত্র সুরক্ষার অন্যতম দুই নিরপেক্ষ স্তম্ভ বিচার ব্যবস্থা ও সংবাদ মাধ্যম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ণের সম্মুখীন৷ ২০১৪ সালে নরেন্দ্রমোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্তম্ভগুলির নিরপেক্ষতা দেশজুড়ে সন্দেহর বাতাবরন তৈরী করে৷ বিশেষ করে বিচার ব্যবস্থা আজ গভীর সংকটের সৃষ্টি করেছে৷ সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংস্থা তাদের সমীক্ষার প্রতিবেদনে ভারতকে আংশিক স্বাধীন রাষ্ট্র ও নির্বাচিতদের স্বৈরাচারের দেশ বলে উল্লেখ করেছে৷

ভারতের বিচার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ও বিচার ব্যবস্থার কার্যকর প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছেন৷ তিনি বলেন স্বাধীনতার পরিবর্তে বিচার ব্যবস্থায় এখন আইনের রাশ স্বার্থান্বেষীদের হাতে৷ বাঙলার নির্বাচন শেষ হওয়ার পর সমাজ মাধ্যমে একটি পোষ্টে বিচারপতি দাভে বলেন ভারতের বিচার ব্যবস্থা যেভাবে দেশকে ব্যর্থ করেছে তা আর কেউ কোনদিন করেনি৷ তিনি বলেন--- মোদি, শাহ, আম্বানি, আদানি, জ্ঞানেশ সংবাদ মাধ্যম কেউ করেনি৷

রাজ্যের ৮০ লক্ষ ভোটার ভোট দিতে পারেননি৷ এর জন্যে তিনি বিচারব্যবস্থাকেই দায়ী করেন৷ তিনি বলেন সুপ্রীম কোর্ট এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে--- এটাই সত্য ---ভারতের এই মহাপতনের এটাই আসল সত্য৷ এর আগেও ২০২৪ সালে তিনি সুপ্রীম কোর্টের সমালোচনা করেছিলেন৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved