আজকের পৃথিবী এক জটিল যুগসন্ধিক্ষণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে৷ মানব সমাজ ও সভ্যতা চরম সংকটময় পরিস্থিতির সম্মুখীন৷ ধর্ম, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি জীবনের সর্ব ক্ষেত্রেই এক নীতিহীনতা ও বিশৃঙ্খল পরিস্থিতি৷ তথাকথিত ধর্মমতের অন্ধবিশ্বাস ও কুংস্কার মানুষকে প্রকৃত মানব ধর্মের পথ থেকে দূরে নিক্ষেপ করেছে৷ মানবরূপী ধনকুবের দানবের সর্বগ্রাসী শোষণে অর্থনীতির ক্ষেত্রেও দেখা দিয়েছে চরম ধনবৈষম্য৷ পৃথিবীর সম্পদের সিংহভাগ দখল করে রেখেছে ওই মুষ্টিমেয় ধনকুবেররা৷ যুদ্ধবাজ রাষ্ট্রনায়করা জড় বিজ্ঞানকে হাতিয়ার করে নারী শিশু নির্বিশেষে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধে৷ অপরদিকে ব্যাপক নগ্ণচিত্র ও অশ্লীল সাহিত্যের মাধ্যমে মানুষকে বিশেষ করে ছাত্র যুব সমাজকে যারা চিরকালই সমস্ত প্রকার অন্যায় অবিচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের নৈতিক অধগতির দিকে ঠেলে দিচ্ছে৷ অথচ নেই কোন প্রতিবাদ, মানব-রূপী দানবের নিষ্ঠুর আচরণকে প্রতিহত করার কোন প্রয়াসও নেই৷ মানবজাতির কাছে এ এক দুর্বিষহ অবস্থা৷ সমাজের সর্বক্ষেত্রেই দেখা দিয়েছে চরম বিপর্যয়৷
বর্তমানে প্রচলিত দার্শনিক চিন্তাধারা, বৈষম্যমূলক সামাজিক দৃষ্টিভঙ্গি ও ধনতান্ত্রিক নির্ভর কেন্দ্রিত অর্থনীতি সমাজকে এই বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে৷ প্রচলিত তত্ত্বগুলির ত্রুটিপূর্ণ খন্ড খন্ড চিন্তাধারা এই সকল সমস্যার সমাধানের যথার্থ পথ দেখাতে ব্যর্থ হয়েছে৷ মানব সমাজের এই জটিল যুগ সন্ধিক্ষণে আনন্দমার্গের সর্বাত্মক ও সর্বানুস্যূত জীবন দর্শনই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা মানসিক ও আধ্যাত্মিক --- জীবনের সকল সমস্যার যথার্থ সমাধানের পথ দেখিয়েছে৷ আনন্দমার্গ এই পরিদৃশ্যমান জগতকে মিথ্যা মায়া বলে উপেক্ষা করেনি৷ তাই আনন্দমার্গ দর্শনে সর্বস্তরের মানুষ তথা সর্ব জীবের সর্ব অস্তিত্বের সার্বিক কল্যাণের কথা চিন্তা করেই রচিত হয়েছে৷ আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন, সাধনা পদ্ধতি, সমাজ শাস্ত্র, শিক্ষা পদ্ধতি ও সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রচলিত চিন্তাধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জীবনের সর্বস্তরের উপযোগী, আদর্শ জীবন গঠনের সহায়ক, বিজ্ঞানসম্মত ও বাস্তবমুখী৷
ছাত্র ও যুব সমাজের দুর্বার প্রাণশক্তিই পারে মানব সমাজকে এই দুর্বিষহ বিপর্যয় থেকে রক্ষা করতে৷ ছাত্র যুব সমাজের মৃত্যুঞ্জয়ী সাহস কর্মনিষ্ঠা ও এগিয়ে চলার দুর্বার গতি বিশ্বের দেশে দেশে অত্যাচার, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে, সামাজিক সংস্কার ও শৃংখল মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে৷ তাই বিশ্বের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও ছাত্র যুব সমাজ যারা চিরকালই নতুনের বার্তাবহ তাদের কাছে আনন্দমার্গের আহ্বান---আসুন এই সর্বাত্মক ও সর্বানুস্যূত জীবন দর্শনকে বিশ্বের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে জীবনের সর্বস্তরের উপযোগী তথা সামূহিক জীবনের সহায়ক আদর্শ মানুষ ও আদর্শ সমাজ গড়ার মহান প্রচেষ্টায় ব্রতী হই৷
- Log in to post comments