আনন্দমার্গ পদ্ধতিতে শ্রাদ্ধানুষ্ঠান
গত ২১শে জুলাই কোচবিহারের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতী দীপিকা ভৌমিক পরলোকগমন করেন৷ গত ১লা আগষ্ট আনন্দমার্গীয় সমাজশাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন শ্রী কোলেন দাস৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্যা৷ প্রয়াতা দীপিকা ভৌমিকের স্মৃতিচারণ করেন শ্রীমতী অনুরাধা সরকার ও অনুষ্ঠানে আনন্দমার্গের শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন শ্রীকালিপদ দেবনাথ৷ অনুষ্ঠানে শতাধিক ব্যষ্টি উপস্থিত ছিলেন৷
গত ১৫ই জুলাই আনন্দমার্গ সেবা দলের উদ্যোগে গোয়ালতোড়ে আনন্দমার্গ স্কুলে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়৷ দন্ত পরীক্ষা করে ডাঃ সায়নি মুখার্জী ও ডাঃ পমি শীল৷ শতাধিক ব্যক্তির দন্ত পরীক্ষা করা হয়৷ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মানুষের সামনে বক্তব্য রাখেন টিচার ইন চার্জ সনাতন মাহাতো , ডায়োসিস সচিব আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত ও ডাঃ সায়নি মুখার্জী ৷ প্রতি মাসে একদিন করে এই শিবির করার জন্যে স্থানীয় মানুষজন আবেদন ক