Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বাংলাদেশে মৌলবাদী বর্বরতার শিকার সংখ্যালঘু বাঙালী- উদ্বিগ্ণ আমরা বাঙালীর নিন্দা

নিজস্ব সংবাদদাতা
Wed, 25-02-2026

বাংলাদেশের ময়মনসিংহে ধর্মমতীয় সংখ্যালঘু বাঙালী যুবক দীপু চন্দ্র দাশকে নির্মমভাবে পিটিয়ে ও দেহে আগুন ধরিয়ে হত্যা করে পাশবিক উল্লাসের মতন বর্বরতম ঘটনা মানবতা, সভ্যতা ও আইনের শাসনের উপর কলঙ্কজনক আঘাত৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটি এই পাশবিক হত্যাকাণ্ডের তীব্রতম নিন্দা জানাচ্ছে এবং নিহত দীপু চন্দ্র দাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে৷

কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা বলেন--ধর্ম অবমাননার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগকে হাতিয়ার করে সংঘবদ্ধ মৌলবাদী উন্মত্ততা যেভাবে একজন নিরীহ, শ্রমজীবী বাঙালীকে প্রকাশ্যে হত্যা করেছে, তা প্রমাণ করে বাংলাদেশে বাঙালী সংখ্যালঘুদের উপর পরিকল্পিত ঘৃণা, সন্ত্রাস ও নিধনের রাজনীতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে৷ আরও উদ্বেগজনক হলো, প্রাথমিক তদন্তেই উঠে এসেছে যে অভিযোগের পক্ষে কোনো প্রমাণই বিদ্যমান নেই৷ অর্থাৎ দীপু চন্দ্র দাশকে খুন করা হয়েছে শুধুমাত্র তাঁর পরিচয় ও বিশ্বাসের কারণে৷

‘আমরা বাঙালী’ স্পষ্টভাবে মনে করেএই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ এটি বাংলাদেশে ধারাবাহিকভাবে চলতে থাকা বাঙালী সংখ্যালঘু ও প্রগতিশীল বাঙালীদের ভয় দেখানো, নিপীড়ন ও উৎখাতের এক সুপরিকল্পিত নীল নকশার অংশ৷ রাষ্ট্রযন্ত্রের নীরবতা ও প্রশাসনিক ব্যর্থতা এই ধরনের বর্বরতাকে আরও উৎসাহিত করছে৷

কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন, এই নির্মমতম হত্যকাণ্ডের প্রতিবাদে আমরা ইতোমধ্যে ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গায় বিক্ষোভ দেখিয়েছি৷ আগামী বুধবার আমরা কলকাতায় বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করার কর্মসূচি নিয়েছি৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০লক্ষ বাঙালীর আত্মবলিদানের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে! বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর বাড়ীতেও ভাঙচুর চালানো হয়েছে, ১৩০জন সাংসদ সহ অসংখ্য প্রগতিশীল বাঙালীদের জেলে আটক করেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার !! বাঙালী জাতিসত্ত্বা আজ বিপন্ন৷ আমরা বিশ্বাস করি, রাজাকারদের বংশধররা যতই চেষ্টা করুক, বাঙালীরা ঐক্যবদ্ধ হয়ে ওদের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করবেই৷ এমতাবস্থায় ‘আমরা বাঙালী’ অবিলম্বে দাবি জানাচ্ছে 

দীপু চন্দ্র দাশ হত্যাকাণ্ডে যুক্ত সমস্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বাংলাদেশে বসবাসরত বাঙালী সংখ্যালঘুদের জীবন, ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে৷ এই নৃশংস হত্যাকাণ্ডের উপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চাই৷ ‘আমরা বাঙালী’ দৃঢ় কণ্ঠে ঘোষণা করছে একজন দীপু চন্দ্র দাশের রক্ত শুধু একটি পরিবারের নয়, সমগ্র বাঙালী জাতিসত্তার বিবেককে রক্তাক্ত করেছে৷

এই অন্যায়, এই হত্যার বিরুদ্ধে আমরা নীরব থাকব না৷ ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে৷ দীপু চন্দ্র দাশের হত্যার বিচার চাই৷ বাংলাদেশে সংখ্যালঘু ও প্রগতিশীল বাঙালীদের উপর সন্ত্রাস বন্ধ করো৷

এছাড়া প্রথম আলো পত্রিকা দপ্তর ও ডেইলি স্টার পত্রিকা দপ্তরে অগ্ণিসংযোগ, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট কার‌্যালয়ে অগ্ণিসংযোগ, জনৈক সাংবাদিককে হত্যা, এক রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তির বাড়িতে অগ্ণিসংযোগ করে উনার শিশু কন্যাকে হত্যা, গণতন্ত্র প্রিয় প্রগতিশীল মানুষদের উপর ক্রমবর্ধমান অত্যাচার৷ এইসব ধর্মীয় উন্মাদদের প্রতিহত করতে ইউনুস সরকার ব্যর্থ হয়েছেন৷প্রকারান্তরে সরকারি মদতে সরকারি নিষ্ক্রিয়তায় এইসব কার‌্যকলাপ সংঘটিত হচ্ছে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved