Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বাঙলায় ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা

দেবব্রত চক্রবর্তী

রাজ্যে নুতন সরকার বিনিয়োগ এবং চাকুরি সৃষ্টি করতে চাইছেন, বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করে অশোক নগরে গ্যাস পুরুলিয়ায় খনিজ উত্তোলনের বিষয়ে কথা বলেছেন, কাগজে খবর হচ্ছে৷ উনি রাজ্যের রেভেনিউ বাড়ানোর জন্য হেভি ইন্ডাস্ট্রির গল্প শোনাচ্ছেন - হেভি ইন্ডাস্ট্রি একদিনে আসেনা রেভেনিউ ও দেয়না৷ 

একই সাথে কাগজ খুললেই দেখা যাচ্ছে গন্ডা খানেকAIIMS, প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ইত্যাদি প্রতিশ্রুতি৷ রাজ্যের বাসিন্দা হইবার সুবাদে আমি আনন্দিত কিন্তু চাকুরি সৃষ্টির জন্য ফরেস্ট ধবংস করে খনিজ উত্তোলন, হেভি ইন্ডাস্ট্রি’র গড্ডালিকার বাইরে ভাবা যাচ্ছেনা? যখন জানা আছে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেশের ৩২.৮ কোটি মানুষ কাজ করেন৷ 

আমাদের রাজ্যে প্রায় ১কোটি তাল গাছ আছে, যার থেকে কয়েক মিলিয়ন টন হেলদি সুগার, তালের পাল্প, তালের ক্যান্ডি, তালের গুড় এবং তালপাটালি বানানো সম্ভব৷ তাতে বিন্দুমাত্র পরিবেশ দুষিত হবেনা জঙ্গল উচ্ছেদ করতে হবেনা৷ইনভেস্টমেন্টের জন্য কেন্দ্রের কাছে হাত পাততে হবেনা এবং বাঁকুড়া পুরুলিয়ার প্রচুর গ্রামীন মানুষের কর্মসংস্থান হবে এবং বিদেশি মুদ্রা আমদানি হবে যা খনিজ উত্তোলনের তুলনায় কয়েকগুন বেশি৷ 

প্রসংগত জানিয়ে রাখা যাক দেশে এই তালগুড়ের মার্কেট নিয়ন্ত্রন করে তামিলনাড়ু, এবং বিদেশের প্রায় সমস্ত সুপার মার্কেটে দেখবেন ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়ার তালগুড় র‌্যাক দখল করে রেখেছে - কেবল গুড় বেচে তাদের রেভেনিউ ৬০০ মিলিয়ন ডলার, আর আমার রাজ্যের প্রায় ১ কোটি তাল গাছ -আনট্যাপড৷ 

আমি কেবল একটি সুত্রের কথা বললাম বাকি এত স্বল্প পরিসরে বলার সুযোগ নেই৷ 

নেতারা রাজ্যের সম্পদ, গ্রামীন মানুষের স্কিল এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ দেখতে পাননা তাদের এই রাজ্যে আদানিকে ডেকে এনে জল জঙ্গল খনি’’র ইজারা দিতে হবে যে৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved