র
(১২) ‘রণ্’ ধাতুর অর্থ স্পষ্ট ভাষায় আহ্বান জানিয়ে বিধিবদ্ধভাবে সংগ্রাম করা৷ মনে রাখতে হবে, রণের প্রথম আবশ্যক্য হচ্ছে তাকে প্রকাশ্যে আহ্বান জানানো হয়, লুকিয়ে চুরিয়ে চোরাগোপ্তাভাবে কিছু করা হয় না৷ সেইজন্যে রণের আহ্বানকে রণহুঙ্কার বলা হয় (‘হুং’ হচ্ছে সংগ্রামের বীজ)৷ দ্বিতীয় আবশ্যক হচ্ছে এটি খেলাধূলার sports) মতই বিধিবদ্ধভাবে করা হয়---যেমন সূর্যাস্তের পর রণ হবে না ভোজনকালে রণ হবে না পতিপক্ষ নিদ্রিত অবস্থায় থাকলে রণ হৰে না প্রতিপক্ষ শিশু, বৃদ্ধ, নারী ও নপুংসক হলে রণ হবে না৷ প্রতিপক্ষ সংগ্রাম করতে না চাইলে রণ হবে না অথবা পৃষ্ঠ প্রদর্শন করলে রণ হবে না, গদা যুদ্ধে নাভির নীচে আঘাত করা চলবে না৷ তাই স