বাঙলা জুড়ে ভোটের দামামা বেজে উঠেছে৷ শুরু হয়েছে দেওয়াল লেখার তরজা কে কাকে কতটা ব্যঙ্গ করলো,কে কতটা আক্রমণ করলো সেই প্রতিযোগিতা৷ তৃণমূল বিজেপিকে কটাক্ষ করছে, বিজেপি তৃণমূলকে আক্রমণ করে উগ্র হিন্দুত্বের স্লোগান তুলছে, বামরা এখনও ‘‘বিকল্প বাম নাকি বাম বিকল্প’’ এই দোলাচলে দেওয়াল লিখছে, কংগ্রেসও রয়েছে নিজেদের জায়গায়৷
কিন্তু আশ্চর্য! একটি দেওয়ালেও দেখা যাবে না বাঙালী জাতির স্বার্থের কথা৷
কোথাও লেখা নেই বাঙলার ভাষার অধিকার, বাঙালীর কর্মসংস্থান, বাঙলার অর্থনীতির সুরক্ষা৷
বরং দেওয়াল ভরে যাচ্ছে এমন কথায়, যা বাঙালীর জনমানসকে দলদাসে পরিণত করে, রাজনৈতিক বিভাজন বাড়ায় এবং নতুন করে হিন্দু-মুসলিম বিদ্বেষের বীজ বপন করে৷ ব্রিটিশদের Divide and Rule’-এর সেই পুরনো পথেই আবার বাঙালীকে ভাগ করার চক্রান্ত চলছে৷
এর ফলে কার লাভ? বাঙালীর নয়, লাভ হচ্ছে সেইসব অবাঙালী বেনিয়াদের, যারা বাঙলার সম্পদ, কাঁচামাল ও অর্থনীতি শুষে নিয়ে যাচ্ছে৷ আজ এই বাঙলায় ৩ কোটিরও বেশি বহিরাগত অবাঙালী এখানে উপার্জনের মুনাফার অর্থ বাঙলার বাইরে পাচার করে বাঙলার অর্থনৈতিক বুনিয়াদকে ধবংস করছে, আর রাজনৈতিক দলগুলি ভোটের স্বার্থে নীরব৷
একই সঙ্গে বাংলা ভাষাকে এই বাঙলাতেই অবদমিত করার চেষ্টা চলছে হিন্দী চাপিয়ে ‘‘এক দেশ’’ সেন্টিমেন্টের নামে বাঙালী জাতিকে মেরুদণ্ডহীন করে তোলার চেষ্টা৷ অথচ বাঙালী ভুলে যাচ্ছে ভারতবর্ষ কোনো একক দেশ নয়, এটি একটি ‘যুক্তরাষ্ট্র’৷ এখানে বাঙালীর ভাষা, সংস্কৃতি ও জীবিকার অধিকার কোনো প্রাদেশিক সংকীর্ণতা নয়, বরং সংবিধান প্রদত্ত অধিকার৷
এই অধিকার প্রতিষ্ঠার পথ একটাই বাঙলার সরকারী ও বেসরকারী সমস্ত ক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা নিশ্চিত করা, এবং বাঙলার মাটিতে বাঙালীর চাকরী, ব্যবসা ও জীবিকার ভিত মজবুত করা৷
এই লক্ষ্য নিয়েই বাঙালী জাতির স্বার্থে গড়ে উঠেছে বাঙালীর সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক উন্নয়ণের দাবী নিয়ে আমরা বাঙালী সংঘটন৷
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলা ভাষা ও বাঙালী জাতির অধিকার প্রতিষ্ঠার দাবীতে বাঙলা জুড়ে দেওয়াল লেখা থেকে শুরু করে মাঠে-ময়দানে আন্দোলনে থাকবে ‘আমরা বাঙালী’৷
সকল বাঙালী ও বাঙলা প্রেমীদের কাছে আহ্বান বাঙলার মাটিতে বাঙালীর অধিকার প্রতিষ্ঠার জন্য ‘আমরা বাঙালী’ প্রার্থীদের ভোট দিয়ে বিধানসভায় বাঙালীর কণ্ঠস্বর পৌঁছে দিন৷
- Log in to post comments