Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

চাষীদের জন্যে সব সরকারেরই মনোমোহিনী প্রকল্প কিন্তু তাতে গরীব চাষীদের মূল সমস্যার সমাধান হবে না

নিজস্ব সংবাদদাতা
Tue, 08-01-2019

কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্য সরকারগুলি বর্তমানে  দেশের  দারিদ্রপীড়িত, বঞ্চিত চাষীদের নানাভাবে সন্তুষ্ট করতে উঠে পড়ে লেগেছে৷ বিগত ৫ রাজ্যে বিজেপি’র নির্বাচনী বিপর্যয়ের পেছনে যে সংশ্লিষ্ট রাজ্যগুলির চাষীদের ক্ষোভ একটা প্রধান কারণ---তা সবাই উপলদ্ধি করতে শুরু করেছেন৷ এই কারণে মোদি সরকার চাষীদের কল্যাণে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করছেন৷ ৫ রাজ্যের  নির্বাচনের পর যে যে  রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কৃষিঋণ মুকুবের কথা ঘোষণা করেছে৷ বিজেপি শাসিত রাজ্যগুলিও সেই পথে চলেছে৷ সঙ্গে সঙ্গে কেন্দ্র চাষীদের আয়বৃদ্ধির নানান্ প্রকল্পের কথা ঘোষণা করছেন৷

পঃবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নববর্ষের প্রাক্কালে ৩১শে ডিসেম্বর ‘কর্ষক বন্ধু’ প্রকল্পের কথা ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত যেকোনোও চাষী বা ক্ষেতমজুরের যে কোনও কারণে মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে৷ এছাড়া প্রতি বছর একর পিছু হাজার টাকা করে রাজ্য সরকার দেবে৷ এজন্যে সরকারের অতিরিক্ত ৭ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে৷ তাছাড়া কর্ষকদের ন্যায্য দামে ফসলের দাম পাইয়ে দেওয়া হবে৷ প্রয়োজনে ঋণ মুকুব সহজ ঋণ সহ বিভিন্ন মনোমোহিনী প্রকল্পের কথা ও জানানো হয়েছে৷

স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার প্রায় প্রতি বছরই কর্ষক দরদী সেজে কর্ষকদের বিভিন্নভাবে সাহায্য বা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু দেশের কর্ষক সমাজের বেশি অংশ আজও যেই তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে৷

ন্যাশন্যাল ক্রাইম ব্যুরোর তথ্য অনুসারে আমরা জানতে পারি ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৩ লক্ষ্যেরও বেশি কর্ষক আত্মহত্যা করেছে৷ ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে দেওয়া তথ্যে জানায়, প্রতিবছর  ১২ হাজার কর্ষক হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷ যে পঞ্জাব কৃষিতে খুব উন্নত বলা হয়, সে পঞ্জাবে বস্তুত ২০০০ থেকে ২০১৬ পর্যন্ত এ ১৬ বছরে ১৬ হাজার ৬০০ কর্ষক ঋণের ভারে  জর্জরিত হয়ে  আত্মহত্যা করেছে৷ সব রাজ্যেরই মোটামুটি একই  চিত্র৷ কোনো কোনো ক্ষেত্রে রাজ্য সরকার এই আত্মহত্যার অন্য কারণ দেখিয়ে রাজনৈতিক ফায়দা ওঠাতে চান৷ কিন্তু বাস্তব চিত্র বদলায় না৷

তার মূল কারণ, কর্ষকদের সমস্যা সমাধান করার জন্যে যেটা সবচেয়ে জরুরী, সেই দিকেই কেউ হাঁটছেন না৷ প্রকৃতপক্ষে কৃষি ও কর্ষকদের সমস্যা সমাধানের জন্যে যা করতে হবে--- তা হ’ল, সমস্ত কৃষি ব্যবস্থাকে অর্থাৎ সমূহ পদ্ধতিতে কৃষি উৎপাদন ও কৃষি উৎপাদিত ফসলের বিপনন ধাপে ধাপে সমবায়ের মাধ্যমেই করতে হবে, তার সঙ্গে জল, সার সহ বৈজ্ঞানিক প্রথায় চাষের সমস্ত উপকরণ ও প্রশিক্ষণ ও সরকারকে যোগাতে  হবে৷ কেবল বি?ভাবে কিছু সাহায্য দিয়ে মূল সমস্যার সমাধান হবে না৷

এইপথে  না এগুলো কর্ষকদের পুঁজিবাদী শোষণের যাঁতকল থেকে রক্ষা করা  যাবে না, কর্ষকদের দুর্দশারও  অন্ত হবে না৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • July 2018 (154)
  • June 2018 (112)
  • May 2018 (139)
  • April 2018 (161)
  • March 2018 (115)
Pagination
  • Previous page ‹‹
  • Page 10
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved