Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

একশো দিনের কাজে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার চোরের বাড়ির ফলার না আঁচালে বিশ্বাস নেই

নিজস্ব সংবাদদাতা
Mon, 16-02-2026

শীর্ষ আদালতের নির্দেষে একশো দিনের কাজে শীলমোহর দেবে কেন্দ্র সরকার৷ সামনে নির্বাচন, তাই বোটের তাগিদে মোদি সরকারের বিবেক জাগ্রত হতে পারে৷ একশো দিনের কাজ শুরু করার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু সুপ্রিম কোর্টেও নিরাশ হতে হয়ে কেন্দ্রকে৷ নিরুপায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে একশো দিনের কাজে বকেয়া টাকা হয়তো এবার দেবে, কারণ সামনে যেহেতু নির্বাচন৷ 

খবরে প্রকাশ, শীর্ষ আদালতের কাছে ধাক্কা খাওয়ার পর কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ঘুম ভেঙেছে কেন্দ্রীয় সরকারের৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর দপ্তরকে একশো দিনের কাজের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন৷ যদিও জোচ্চরের বাড়ির ফলারে না আঁচানো পর্যন্ত বিশ্বাস থাকে না৷ তবু রাজ্য সরকার ১০০ দিনের কাজের প্রস্তুতি নেওয়া শুরু করেছে৷ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে ১০০ দিনের কাজে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে৷ রাজ্যের জব কার্ড ধারীদের তালিকা তথ্য খতিয়ে দেখে চূড়ান্ত করতে বলেছেন৷ কি কি ধরণের কাজ করা যেতে পারে তা নিয়েও আলোচনা হয়৷ পানীয় জল প্রকল্প, বাঁধ নির্মান, রাস্তার সংস্কার, জলাশয়ের পুকুর প্রভৃতির সংস্কার নিয়ে আলোচনা হয়৷ রাজ্য সরকার আশা করছে নতুন বছরের শুরু থেকে একশো দিনের চালু করা যাবে৷ 

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান---মাত্র ৮ কোটি টাকার অনিয়ম দেখিয়ে রাজ্যের একশো দিনের কাজের প্রাপ্য ৫৭০০০ কোটি টাকা আটকে রেখেছে৷ রাজ্যে ১৪টি কেন্দ্রীয় দল ১৯টি জেলা ঘুরে মাত্র ৬কোটি তিন লক্ষ অনিয়মের খোঁজ পায়৷ পরে জাতীয় স্তরে পর্যবেক্ষক এসে ২৬ লক্ষ টাকা অনিয়মের অভিযোগ তোলে৷ তাতেও সন্তুষ্ট না হয়ে কেন্দ্রীয় সরকার আরও দুকোটি টাকার অনিয়মের অভিযোগ তোলে৷ এতো করেও কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা নয় ছয়ে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশের ধারে কাছেও নিয়ে যেতে পারে নি৷ কেন্দ্রীয় সরকারের তথ্যেই উত্তরপ্রদেশে একশো দিনের কাজে একশো চল্লিশ কোটি টাকা অনিয়ম ধরা পড়ে৷ মোদি শাহের রাজ্য গুজরাটে ৭১ কোটি টাকা নয় ছয়ে হয়েছে৷ রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর ছেলের জেল পর্যন্ত হয়েছে৷ তবু ওই দুই রাজ্যের একশো দিনের কাজের টাকা বন্ধ হয় নি৷ 

মোদি সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ যে কত বড় সত্য কেন্দ্রীয় সরকারের এই তথ্য থেকেই স্পষ্ট৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ১০০ দিনের কাজের টাকার জন্য বহুবার দিল্লীর কাছে আবেদন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেন কিন্তু কোন কিছুতেই পশ্চিমবঙ্গের গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রী মন গলেনি৷ এদিকে বাঙলায় এসে বিকশিত বাঙলার প্রতিশ্রুতি দিয়ে যান৷ শীর্ষ আদালতে কেন্দ্রের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্ট পুনরায় নির্দেশ দিলে কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসে৷ প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা করে ১০০ দিনের টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গ্রামোন্নয়ণ দপ্তর৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved