ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন---দেশের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তী নায়ক যাঁর সাহসী নেতৃত্ব বহু তরুণকে মাতৃভূমির শৃঙ্খল মোচনের সংগ্রামে অনুপ্রাণিত করেছে৷
১৮৯৪ সালে ২২ মার্চ চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্ম সূর্য সেনের৷ তাঁর পিতার নাম রাজমনি সেন ও মাতা শশীবালা দেবী৷ গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে চট্টগ্রাম ন্যাশনাল হাইস্কুল থেকে ও কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন৷ শিক্ষকতার চাকরী করতে করতেই তিনি বিপ্লবী কাজকর্মে যুক্ত হন৷ তিনি বহুছাত্র ও তরুণকে মাতৃভূমির মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করিয়েছে৷ ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রগান লুন্ঠনে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন৷
পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের আর এক দামাল তরুণ তারকেশ্বর দস্তিদার-মাষ্টারদার আদর্শে অণুপ্রাণিত--- তাঁরই সহযোদ্ধা ও মাষ্টারদার বিশ্বস্ত সৈনিক ছিলেন৷ ১৯৩৪ সালের ১২ই জানুয়ারী একই দিনে দুজনে দেশমাতৃকার মুক্তির সংগ্রামের জন্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চট্টগ্রাম জেলে ফাঁসির রুজুতে প্রাণ দান করেন৷
- Log in to post comments