Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মধ্যবিত্তের ঘাড়ে জি.এস.টির বোঝা নয় প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা দিতে হবে

পি.এন.এ.
Sat, 06-08-2022

নরেন্দ্র মোদি আট বছর আগে প্রথম  যেদিন  প্রধানমন্ত্রী পদে শপথ নেন তখন রান্নার গ্যাস ছিল ৫০০ টাকার নীচে, পেট্রল ছিল ৫০ থেকে ৫৫টাকার মধ্যে৷ সাধারণ মানুষের  সেটা কিন্তু আচ্ছা দিন ছিল না৷ তাই গদিতে বসার আগেই ভোটে জিতে নরেন্দ্র মোদি জনগণকে  শুনিয়ে দেন আচ্ছা দিন এসে গেছে৷ কথাগুলি বলে বাঙালী ছাত্র যুব সমাজের সচিব তপোময় বিশ্বাস বলেন---জনগণ সেদিন মোদিজীর কথার অর্থ বুঝতে ভুল করেছিলেন৷ আচ্ছাদিন মানে সাধারণ মানুষের আচ্ছা দিন নয়, ধনকুবেরদের আচ্ছা দিন,  নরেন্দ্র মোদির আচ্ছা দিন৷ তাই মারণ ব্যাধির সংক্রমণে লক্‌ডাউনের কবলে পড়ে কোটি কোটি মানুষ যখন কর্মহারা, কপর্দকহীন তখনও ধনকুবেররা হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে৷ শাসকদলেরও ভাঁড়ার উপচে পড়েছে৷ নোট বাতিল, জি.এস.টিতেও সাধারণ মানুষকে যন্ত্রণা দিয়ে শোষক ও শাসকদল কামানোর পথ করে নিয়েছে৷

আজ নিত্যপ্রয়োজনীয় জিনিস, ঔষধপত্রের দাম লাগাম ছাড়া হচ্ছে৷  কর্র্পেরেটদের  কর মুকুব করে  মুড়ি, পনিরের সঙ্গে  মধ্যবিত্তের হেঁসেলেও জি.এস.টির বোঝা চাপানো হচ্ছে৷ এই আচ্ছা দিনের জ্বালায় জ্বলতে জ্বলতে মানুষ আজ টের পাচ্ছে আচ্ছা দিন কাকে বলে৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য লাগাম ছাড়া, গ্যাস, পেট্রল ইত্যাদির দামও দিন দিন বাড়ছে৷ ৫৬ ইঞ্চির কালো টাকা উদ্ধারের আশ্বাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে  সুইসব্যাঙ্কে ভারতীয়দের কালো টাকা আট বছরে আরও বেড়েছে৷ ডলারের তুলনায় টাকার মূল্য কমতে কমতে সেঞ্চুরীর দোর গোড়ায় পৌঁছে গেছে৷ এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী বলছেন টাকা অনেক শক্তিশালী৷  যুবনেতা তপোময় বিশ্বাস বলেন টাকা যে শক্তিশালী এই মুহূর্তে তা টের পাচ্ছেন মহারাষ্ট্রের সদ্য গদি হারানো নেতা উদ্ধব ঠাকরে৷ আরও কয়েকটি রাজ্যেও গণতন্ত্রের ঘাড়ে কোপ মেরে টাকার শক্তিতে ক্ষমতা দখল করেছে মোদির দল৷ অন্যদিকে মানুষকে আত্মনির্ভরতার উপদেশ দিচ্ছেন৷

শ্রী বিশ্বাস বলেন ধনকুবেরদের কোলে বসে সরকার চালান যায়, সাধারণ দীন-দুঃখী মানুষের ঘরে আচ্ছা দিন এনে দেওয়া সম্ভব নয়, আত্মনির্ভরতা অর্থ হয়তো প্রধানমন্ত্রী বোঝেন না৷ তাই সাধারণ মানুষের পেটে লাথি মেরে যে পুঁজিপতিরা পুঁজির পাহাড় করে সেই পুঁজিপতিদের নিয়ন্ত্রিত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় আত্মনির্ভরতা  আচ্ছা দিন অলীক স্বপ্ণ৷

সাধারণ মানুষের ঘরে আচ্ছা দিন আনতে হলে প্রথমেই পুঁজিপতিদের স্বার্থে গড়ে তোলা কেন্দ্রীত অর্থনৈতিক কাঠামো ভেঙে ধূলোয় মিশিয়ে দিতে হবে৷ প্রগতিশীল উপযোগ তত্ত্ব প্রাউটের প্রয়োগ ঘটিয়ে বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা তুলে দিতে হবে৷ যাতে প্রতিটি মানুষ জীবন ধারণের নূ্যনতম প্রয়োজন  অন্ন,বস্ত্র,  বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা সহজে করতে পারে৷ সরকারের উচিত অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর করা৷ নতুবা এই সরকারের টিকে থাকার নৈতিক অধিকার নেই৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • May 2019 (129)
  • April 2019 (111)
  • March 2019 (138)
  • February 2019 (122)
  • January 2019 (101)
Pagination
  • Previous page ‹‹
  • Page 8
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved