Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নাটক করে নয়, কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করুন

বিশ্বদেব মুখোপাধ্যায়

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন প্রায় এসে গেল৷ বিভিন্ন দলের বোটপ্রার্থীরা বোটারদের মন জয় করার জন্য নানান ভাবে চেষ্টা চালাচ্ছেন৷ সে চেষ্টা তো করে যাবেন তাঁরা, তা নিয়ে আমাদের মত সাধারণ মানুষের কি আর বলার থাকতে পারে! কিন্তু এবার প্রার্থীরা ( সবাই নয়) মানুষের দোরে দোরে পৌঁছে যেভাবে সহযোগিতা পাওয়ার অছিলায় রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়া,ঝাঁট দেওয়া,খড় কেটে দেওয়া থেকে শুরু করে নাপিতের হাত থেকে ক্ষুর কেড়ে নিয়ে দাড়ি পর্যন্ত কামিয়ে দিচ্ছেন তার জবাব নেই৷ সাধারণ মানুষের বন্ধু সাজার জন্য এত কষ্ট করার দরকার আছে কী? 

সাধারণ মানুষের চাহিদা তো খুবই অল্প৷ সেই চাহিদা টুকু মেটানোর চেষ্টা করলেই তো মানুষ আপনাকে বা আপনার দলকে সমর্থন করবে৷ আর তাতেই আপনি জিতবেন,আর আপনার দল সরকার গঠন করবে৷ দাড়ি কামিয়ে বা ঝাঁট দিয়ে মানুষের সমর্থন পাওয়া যায় না, এতে করে আপনাদের দেউলিয়াপনাই ফুটে উঠছে৷ আপনি যে দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের নীতি আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরুন আর ক্ষমতায় এলে কি করতে চান তা বুঝিয়ে বলুন৷ এইধরনের জোকারি ( খড় কাটা, রান্না করে দেওয়া বা দাড়ি কাটা ইত্যাদি) করে মানুষের সমর্থন পাওয়া যায় না৷ আর হুমকি দিয়েও (ডোমজুড়ে এক মুরগি মাংস বিক্রেতাকে খুব চমকাচ্ছিল এক বোট প্রার্থী) খুব বেশিদিন চলতে পারে না৷ আপনারা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেননি, ফলে আপনারাও খুব ভালো করেই জানেন কোনএলাকায় কি কি সমস্যা রয়েছে! সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন৷ প্রয়োজনে গণআন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের চেষ্টা করুন৷ আন্তরিকতার সাথে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করুন, তাদের কথা ভাবুন ও সমস্যা সমাধানে সচেষ্ট হোন৷ আপনাকে দাড়ি কামিয়ে দিতে যেতে হবে না, মানুষ আপনার কাছে ছুটে আসবে৷ পাঁচ বছর অন্তর একবার সাধারণ মানুষের দোরে গেলে আগামীদিনে মানুষ হয়তো আপনাকে ভদ্রভাবে চলে যেতে বলবে!

সত্যি সত্যিই যদি মানুষের উপকারে লাগতে চান, কোনো ব্যষ্টিগত কাজ তাদের করে দিতে হবে না (সাধারণ মানুষ তা চায়ও না) মনোযোগ দিয়ে তাঁদের সমস্যার কথা শুনুন৷ আর সেইসব সমস্যা কিভাবে দূর করা যেতে পারে সেই বিষয়ে সচেষ্ট হন৷ ব্যস এতেই অনেক উপকার হবে৷ বাঙালীর জীবনে বর্তমানে যে কঠিন সমস্যা অর্থাৎ বোটাধিকার হারানোর সমস্যা, সেই সমস্যার সমাধান সবার আগে হওয়া উচিত৷ সকল বৈধ বোটার যাতে নির্বিঘ্নে বোট দিতে পারে সেই ব্যবস্থা করুন সব দল একত্রিত হয়ে৷ বোটার লিস্টে বৈধ সকল বোটারের নাম তুলিয়ে তারপর মানুষের কাছে যান৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved