Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নববর্ষের অঙ্গীকার

পত্রিকা প্রতিনিধি

স্বাগতম ২০২৬ ---ইংরেজী নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারী জন্মদিনের হিসেবে এক---বছর বয়স বাড়লো৷ বিধাতার অমোঘ নিয়মে কালস্রোতে ভেসে গেল মূল্যবান একটা বছর৷ মনুষ্য জীবন দুর্লভ৷ এই দুর্লভ মনুষ্য জীবনে প্রতিটি পল অনুপলও অমূল্য৷ এই অমূল্য সময়ের অনেকটাই বাজে কাজে বাজে কথায় কেটে গেছে৷ স্বৈরাচারী শাসকের রক্ত চক্ষু, ধর্মান্ধ উন্মাদের সাম্প্রদায়িক আক্রোশ বাঙলার বাঙালীর সমাজ জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ --- এপারে ওপারে দুইপারেই৷

এপারে বছরের শেষ কটা দিন খুব ভালো যায়নে৷ প্রতিবেশী রাজ্যে জাতি ক্রোধ মনুস্যত্বহীন বর্বরতার রূপ ধারণ করেছে৷ পুড়িয়ে পিটিয়ে মানুষ খুন করে ধর্মান্ধের উলঙ্গ নৃত্য মনুষ্য মর্যাদা গর্বকে ধূলুন্ঠিত করছে পদে পদে৷ তবু নববর্ষ এসেছে নতুন প্রভাতে নতুন সূর্র্যেদয়ের সাথে সাথে৷ ধরিত্রী সেজে উঠেছে নব সাজে৷ যদিও প্রকৃতির কোলে কোন হেল-দোল নেই৷ সূর্যটা আর পাঁচটা দিনের মতই ধরিত্রীর কোন আলো করে উদিত হয়েছে৷ কিন্তু মানুষের জীবনে রাতের অন্ধকার সরিয়ে নতুন প্রভাত আসবে কবে! তার জীবনের প্রভাত তো সূর্র্যেদয়ের সাথে সাথে হয় না৷ মানুষের পক্ষে পুরাতনের কুসংস্কারের জাল ছিন্ন করে বেরিয়ে আসা এখনই সম্ভব নয়৷ তাই নববর্ষের প্রভাতেও রয়ে গেল অজানা আতঙ্ক৷ জাতি ক্রোধ, সাম্প্রদায়ীকতার বীষে জর্জরিত দ্বিপদ জীবেরা কখন যে ঝাঁপিয়ে পড়ে হিংস্র হায়নার মতো৷ এই উন্মত্ত পাশবিকতার হাত থেকে মনুষ্যত্বের মুক্তি কিভাবে সম্ভব!

নৈতিক অবক্ষয়, সামাজিক বিভাজন, অর্থনৈতিক বিপর্যয়, অসংস্কৃতির তাণ্ডবে মনুষ্যমর্র্যাদা আজ পদে পদে ধুলুণ্ঠিত হচ্ছে৷ মূল্যবোধহীন এই সমাজে নববর্ষকে অন্তরের সঙ্গে গ্রহণ করে স্বার্থক করে তোলা সত্যিই বড় কঠিন৷ 

আশার কথা একটাই নববর্ষকে সার্থক করে গড়ে তোলার কাজ কঠিন হলেও জটিল নয়৷ যিনি আমাদের মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের শক্তি দিয়েই পাঠিয়েছেন৷ শুধু একটার পর একটা দুয়ার ভেঙে, সকল বাধা-বিপত্তি বিদীর্ণ করে মুক্ত হতে হবে৷ মানুষ হয়ে যার জন্ম মনুষ্যত্ব অর্জনের সাধনাই তার কর্ম, তার ধর্ম৷ কবির কথায়---‘‘....সাধনা করে তবে মানুষকে মানুষ হতে হয়---তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, কিন্তু মানুষ প্রাণপন চেষ্টায় তবে মানুষ৷’’

আজকের পৃথিবীতে মানুস হওয়ার সাধনায় রত হওয়া সত্যিই বড় দুষ্কর৷ মহাবিশ্বের সবকিছুর মধ্যে যিনি বিরাজ করছেন তাঁকে জানার তাঁকে উপলব্ধি করার তার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়াই জীবনের পরম লক্ষ্য৷ এই যে বছরটা কাল বিদায় নিয়েছে তার কতটুকু সময় আমরা সেই পরম লক্ষ্যের পানে এগিয়ে যাওয়ার জন্যে ব্যয় করতে পেরেছি৷ স্থূল অস্তিত্ব রক্ষার সংগ্রাম আর অসংযত প্রবৃত্তির তাড়নায় জীবনের অনেকটা সময় অপচয় হয়ে যায়৷ মনুষত্বই হারিয়ে যায় স্থূল বাসনা পূর্ত্তি করতে গিয়ে৷ স্বার্থের সংঘাত, লোভের সংগ্রাম শুধু পরম লক্ষ্যের কথা ভুলিয়েই দেয় না, পরম লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়৷ নববর্ষ মানব জীবনে তখনই সার্থক হয়ে উঠবে যখন প্রতিদিনের কর্মের মধ্যে দিয়ে সাধনার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবে পরম লক্ষ্যের দিকে৷ 

২০২০ নববর্ষের প্রথম প্রভাতে আমাদের জীবনের ব্রত হোক মনুষ্যত্ব লাভের কঠোর সাধনায় রত হওয়া৷ শুধুমাত্র নিজের প্রয়োজনটুকুর স্বার্থে নয়, বিশ্ব মানবের কল্যাণের জন্যেই আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হবে৷ তারজন্যে চাই সাধনা---জ্ঞানের সাধনা, কর্মের সাধনা, ভক্তির সাধনা৷ ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সেই সাধনার বিজ্ঞানসম্মত পথ দেখিয়েছেন, আদর্শ সমাজ ঘটনের সমস্ত রকম উপকরণও তিনি দিয়েছেন৷ আজ শুধু প্রয়োজন সেই পথে চলা, সেই কর্মে আত্মনিয়োগ করা৷ কত নববর্ষ এসেছে, আরও কত নববর্ষ আসবে৷ আসুন আজকের এই নববর্ষকে আমরা সার্থক করে তুলি মনুষ্যত্ব অর্জনের সাধনায় রত হওয়ার, আদর্শ সমাজ গঠনের কর্মে রত হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করে তবেই নববর্ষের নব-প্রভাত আমাদের জীবনে সার্থক হয়ে উঠবে৷ 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved