Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রভাত সঙ্গীতের ৩৭ বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা
Sun, 13-10-2019

কলকাতা ঃ  গত ২২শে সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের ৩৭ বর্ষ উৎসব উপলক্ষ্যে কলকাতায়  আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে আয়োজিত প্রভাত সঙ্গীত প্রাক্চূড়ান্ত  ও চূড়ান্ত প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল৷  প্রায় ৯৫০ জন প্রতিযোগী ও তাদের অভিভাবক-অভিভাবিকা প্রায় আড়াই হাজার সঙ্গীত অনুরাগীর উপস্থিতিতে আশ্রম চত্ত্বর এক বিরাট আনন্দমেলার রূপ নেয়৷ এই প্রতি -যোগিতায় পশ্চিমবাংলা, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড , ওড়িষ্যা রাজ্য ছাড়াও দিল্লী, মুম্বাই, নাগপুর প্রভৃতি স্থানে অনুষ্ঠিত প্রভাত সঙ্গীতের ৮৫টি প্রাথমিক প্রতিযোগিতা কেন্দ্র থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা অংশগ্রহণ করেছিলেন৷ প্রতিযোগিরা প্রভাত সঙ্গীত , প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কন---এই তিন বিভাগে বয়স অনুসারে ক, খ, গ ও ঘ গ্রুপ --- সব বিভাগ থেকেই ছিলেন৷

সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়৷ জনসংযোগ ও রাওয়া RAWA) সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত, কার্যরত সাধারণ সম্পাদক আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা প্রমুখ প্রভাত সঙ্গীতের শ্রষ্ঠা পরম শ্রদ্ধেয় প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ এরপরেই আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রম  ও আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের আশ্রমের বিভিন্ন  হল ঘরে প্রভাত সঙ্গীতের বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শুরু হয়ে যায়৷ সমস্ত বিভাগেই বিশিষ্ট শিল্পীরা বিচারকের আসন গ্রহণ করেন৷

দুই আশ্রমের বিভিন্ন কক্ষে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রাকচূড়ান্ত  ও চূড়ান্ত প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়৷

দুই আশ্রমের বিভিন্ন কক্ষে  কোথাও নৃত্য, কোথাও গীত, কোথাও অংকন--- এইভাবে প্রায় ১০০০ প্রতিযোগীর প্রাকচূড়ান্ত ও চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

এরপর সন্ধ্যায় মনোগ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে কৃতী প্রতিযোগিদের মধ্যে ‘নবরত্ন’, ‘ত্রিরত্ন’ ও ‘রাওয়া রত্ন’ পুরস্কার বিতরণ করা হয়৷  আনন্দমার্গে কেন্দ্রীয় কর্মকর্ত্তৃবৃন্দ ও বিশিষ্ট শিল্পীবৃন্দ প্রতিযোগীদের হাতে পুরস্কার ও অভিজ্ঞান পত্র তুলেদেন৷ প্রতিযোগীতায় ‘নবরত্ন’ ‘ত্রিরত্ন’ ও ‘রাওয়া রত্ন’ প্রাপকদের বিস্তারিত প্রতিবেদন আগামী সংখ্যায়  প্রকাশ করা হবে৷ বর্তমানে সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত, বিজয়ীদের    ও ‘রাওয়া রত্ন’ প্রাপকদের  নাম প্রকাশ করা হল৷

সমবেত নৃত্যে পুরস্কার প্রাপকরা হলেন ---

প্রথম - কালার্স ডান্স এ্যাকাডেমী (জলপাইগুড়ি)৷

দ্বিতীয়- ছন্দশ্রী কলা কেন্দ্র (শিবপুর, হাওড়া)৷

তৃতীয় - তৃতীয় শিবম্ ডান্স এ্যাকাডেমী (কৃষ্ণনগর)৷

সমবেত সঙ্গীত ঃ  

প্রথম--জয়-জয়ন্তি সঙ্গীতালয়  (শান্তিনিকেতন) ৷

দ্বিতীয়- রেনবো গ্রুপ (জামশেদপুর),

তৃতীয় - অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্র (হাওড়া)৷

রাওয়ারত্ন ঃ

সঙ্গীত ---    (ক) সৌমিলি গড়াই (কাটোয়া)

   ,,          (খ) নিসা মন্ডল ( শিউড়ি)

   ,,          (গ) দীপসা সাধুখান (কৃষ্ণনগর)

   ,,          (ঘ) মেঘা দাস (শান্তিনিকেতন)

 নৃত্য  ---   (ক) কৌশিক কুন্ডু (কৃষ্ণনগর)

   ,,          (খ) স্বায়মদেব (আগরতলা)

   ,,          (গ) শর্মিষ্ঠা গায়েন (কলকাতা)

   ,,       (ঘ) মৌমিতা রায়  (ঢাংঢিংগুড়ি)

অংকন  ---  (ক) চয়িতা দেব (কলকাতা)

   ,,          (খ) সুব্রত সরকার (আমতা)

   ,,          (গ) সন্তোষ  জেনা (বালেশ্বর)

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • July 2018 (154)
  • June 2018 (112)
  • May 2018 (139)
  • April 2018 (161)
  • March 2018 (115)
Pagination
  • Previous page ‹‹
  • Page 10
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved