ম্ববাঙলার কৃষ্টি, সংস্কৃতি ভাষা ও সমগ্র জনগোষ্ঠীর জীবন রক্ষায় ও ভারত যুক্তরাষ্ট্রের সার্বিক কল্যাণে রাজ্যের সকল নাগরিককে দলমত সম্প্রদায়ের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ হতে হবে৷ ইতিহাসের নির্দেশ বাঙালী বাঁচলে ভারত বাঁচবে, ভারত বাঁচলে পৃথিবী বাঁচবে৷ এটাই বাস্তবধর্মী৷ মহাকবি বাল্মিকী তাঁর রচিত রামায়নে তিনি যে জনক রাজার চরিত্র সৃষ্টি করেন---তিনি ছিলেন একজন আদর্শ রাজা৷ তিনি হল কর্ষন করে জীবিকা নির্বাহ করতেন, প্রজাদের দেয় অর্থে নয়৷ রামায়ণে তিনি আদর্শবান রাজারূপে খ্যাত৷
বর্তমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি চিরসংগ্রামী দেশ সেবিকা ও জনপ্রতিনিধি৷ তিনি নিজের সাহিত্য সাধনায় অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করেন৷ স্বাধীন ভারতে তিনিই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি দিল্লির বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন৷ বিরোধীদের প্রতিহিংসা পরায়ন রাজনীতি, দিল্লির কেন্দ্রীয় শাসকের ষড়যন্ত্রমূলক বিরোধীতা, অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করেছে৷ তাঁর কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের স্বীকৃতি লাভ করেছে৷ লক্ষ্মীর ভাণ্ডারসহ একাধিক জনহিতকর প্রকল্প বিরোধীদের নিম্নরুচির রাজনৈতিক বিরোধীতাও সমালোচিত হলেও পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোয় সাধারণের হাতে কিছুটা হলেও অর্থ তুলে দেওয়া অবশ্যই প্রশংসার যোগ্য অর্থনীতির তত্ত্ব কথার কচকচানিতে যতই সমালোচনা করা হোক৷
সামাজিক দিক থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীর উদারনৈতিক চিন্তাধারা রাজ্যে জাত-পাত-সম্প্রদায়ের ঐক্য বজায় রেখেছে৷ যতদিন না পৃথিবীতে আধ্যাত্মিক বলে বলিয়ান জনকল্যাণের মহান ব্রত নিয়ে আদর্শ শাসক রাষ্ট্রের কর্ণধার হচ্ছে ততদিন এইরকম একজন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রয়োজন৷ তাই বর্তমান কেন্দ্রীয় শাসকের স্বৈরাচারী আস্ফালন ও বাঙালী বিদ্বেষী আচরণ বাঙলার প্রতি বঞ্চনা অবহেলার বিরুদ্ধে লড়াই করতে হলে সংকীর্ণ দলীয় স্বার্থ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে৷
গোটা পৃথিবী আজ পুঁজিবাদের নিষ্ঠুর শোষণ ও গণতন্ত্রের মুখোশে স্বৈরাচারী শাসকের আগ্রাসনে দুর্বিসহ জ্বালায় জ্বলছে৷ বর্তমান ভারতে দিল্লিও তার ব্যতিক্রম নয়৷ মার্কিন রাষ্ট্রপতির লক্ষ্য গ্রীনল্যাণ্ড, ভেনেজুয়েলা, ইউক্রেন, দিল্লিশ্বরের লক্ষ্য পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের প্রকৃতির অকৃপন দান অফুরন্ত সম্পদের ভাণ্ডার৷ তাই যেন-তেন প্রকারেন সাম্প্রদায়িক তাস খেলে, সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে, দালাল আমলাদের কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ দখল করতেই হবে৷ বাঙালী জাতিকে অবলুপ্ত করতেই হবে৷ প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী৷ রাজ্যের জনগণের উচিত জাত-পাত সম্প্রদায়, দল-উপদল গত সংকীর্ণ ভাবনা দূরে ঠেলে বৃহত্তর স্বার্থে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো৷
- Log in to post comments