বনগাঁ ঠাকুরনগর আনন্দমার্গ স্কুলে উত্তর ২৪-পরগণা জেলার সাধনা শিবির অনুষ্ঠিত হ’ল৷ এই সাধনা শিবির এবার চতুর্থ বর্ষে পা দিল৷ জেলার আনন্দমার্গিদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ও আনন্দমার্গের বিজ্ঞানভিত্তিক যোগ ও তন্ত্র সাধনার নিয়ম ও নির্ভুল অনুশীলন শেখার জন্য প্রতিবছর এই সাধনা শিবির অনুষ্ঠিত হচ্ছে৷
এই শিবিরে মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত ও আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত৷ এই শিবিরে শতাধিক মার্গী ভাই বোন উপস্থিত ছিলেন৷ শিবিরে সাধনার প্রতিটি স্তরের গুরুত্ব ও তার প্রণালী বিস্তৃতভাবে আলোচনা হয়৷ সকল সাধকেরা আগ্রহ সহকারে তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছেন৷ এই শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেকেই উপকৃত হয়েছেন৷ প্রশিক্ষক দাদা প্রত্যেকের সাধনায় আরও উন্নতি কামনা করেছেন৷ সাধনা শিবির উপলক্ষ্যে প্রত্যহ সকালে বাবা নাম কেবলম্ কীর্ত্তন সহযোগে প্রভাত ফেরী গ্রামবাসীদের আকৃষ্ট করে৷ সাধনা শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্যে জেলার ভুক্তিপ্রধান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান৷