Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

যোগ কোন আসন নয়

পত্রিকা প্রতিনিধি

যোগ কোন আসন নয়৷ আসন যোগের সহায়ক৷ যোগের সাধারণ অর্থ addition৷ তবে আধ্যাত্মিক ক্ষেত্রে যোগের যথার্থ অর্থunifi cation- একাত্ম হয়ে যাওয়া৷ অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মার এক হয়ে যাওয়া৷ এটাই যথার্থ যোগ৷

আসনের দ্বারা শারীরিক ও মানসিক বিকাশ হয়, শরীরের বিভিন্ন গ্রন্থিগুলো নিয়ন্ত্রণ হয় ও মনের মলিনতা দূর হয়ে যায়, মন যোগসাধনার উপযুক্ত তৈরি হয়৷ 

এই আসন খোলা ময়দানে ওপর দিকে ঠ্যাং তুলে শুয়ে পড়লে হয় না৷ এই আসন একদিনের বিষয় নয়৷ যোগ সাধকদের দুই বেলা প্রত্যহ নিয়মিত রূপে এই আসন করতে হয়৷ 

যারা যোগ সাধনা করেন তাদের মনে কোন রকম ভেদ বুদ্ধি থাকে না৷ তারা মানুষের মধ্যে জাত পাত সম্প্রদায়গত ভেদ বিভেদ সৃষ্টি করে না৷ এই ধরনের বিভেদ বৈষম্যমূলক মানসিকতা নিয়ে যোগ করা ভন্ডামি ছাড়া কিছু নয়৷

আনন্দমার্গের সাধক সাধিকারা বিশেষ একদিন নয়, প্রত্যহ দুই বেলা নিয়মিত যোগাসন ও যোগ সাধনা করে থাকেন৷ তাই আনন্দমার্গে কোন বিভেদ বৈষম্যমূলক মানসিকতার স্থান নেই৷ আনন্দমার্গের অনুগামী হয়ে কেউ যদি এই ধরনের বিভেদ বৈষম্যমূলক মানসিকতাকে প্রশ্রয় দেয় জানতে হবে সে অসদ উদ্দেশ্য নিয়ে আনন্দমার্গে এসেছে৷

সারা পৃথিবীতে আনন্দমার্গের সাধক সাধিকারা আনন্দমার্গের এই উদার অসাম্প্রদায়িক চিন্তাধারা ও যোগের যথার্থ ব্যাখ্যা ও উপযোগিতা গ্রহণের প্রচার করে চলেছে৷

 মানুষ মানুষ ভাই ভাই উঁচু কিংবা নিচু নাই৷

 সব মানুষের ধর্ম এক --- মানব ধর্ম৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved