Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ড

শ্রী প্রভাতরঞ্জন সরকার

 ঋগ্বেদীয় ভাষায় ‘ডপ’ একটি প্রাচীন ধাতু৷ সংস্কৃতে এর মানে জড়ো করা, জমিয়ে রাখা, স্তূপাকার করা প্রভৃতি৷ যে বিরাট পুরুষের মধ্যে গুণ-সমাবেশ দেখে মানুষ অবাক বিস্ময়ে বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকত---ৰলত, এঁর গুণের শেষ নেই, এঁর এত গুণ যে এঁকে গুণাতীত ৰলাই সঙ্গত, ত্রিভুবনের সব গুণের এই একের মধ্যে সমাবেশ ও সমাহার ঘটেছে---তাই এই বিরাট পুরুষের জন্যে ‘ডপ্‌’ ধাতু +‘ড’ প্রত্যয় করে যে ‘ড’ শব্দ পাচ্ছি তার মানে শিব৷ কবি পদ্মদন্ত’ ৰলছেন---

‘‘অসিতগিরিসমং স্যাৎ কজ্জলং সিন্ধুপাত্রে৷

সুরতরুৰরশাখা লেখনীপত্রমুর্ৰী৷৷

লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম্‌৷

তথাপি তব গুণানামীশ পারং ন যাতি৷’’

যদি হিমালয় পর্বতের মত বিরাটাকার একটি কালির ৰড়ি ink-tablet) হয়, আর মহাসাগরের মত বিরাটাকার একটি মস্যাধার (দোয়াত) হয় আর কল্পনার স্বর্গলোকের সুবিশাল পারিজাত তরুশাখা যদি লেখনী (কলম) হয়, আর এই সুৰৃহৎ ধরাপৃষ্ঠ Lithosphere) যদি কাগজ হয়, আর এই দোয়াত, কালি, কলম, কাগজ নিয়ে সরস্বতী যদি অনন্ত কাল ধরে লিখতে থাকেন তবুও হে শিব, তোমার গুণরাজি লিখে শেষ করা যাবে না৷

শঙ্করাচার্য ৰলেছেন---   ‘‘প্রভুমীশমনীশমশেষ্৷

গুণহীনমহেশগণাভ৷৷’’

‘‘হে প্রভু তুমি ঈশ, কিন্তু তোমার কোন ঈশ নেই অর্থাৎ তুমি অনীশ৷ তোমার গুণের শেষ নেই৷ তোমার গুণের পরিমাপ করতে পারছি না ৰলে বলছি তুমি গুণহীন৷ হে প্রভু, তুমি বিশ্বের সমস্ত অবহেলিত জীবের মর্যাদাৰোধের প্রতীক---অবহেলিত জীবকুল তোমার অলঙ্কার ---তোমার আভরণ৷’’ তাহলে ৰুঝলে ‘ডপ’ ধাতুর উত্তর ‘ড’ প্রত্যয় করে যে ‘ড’ শব্দ পাচ্ছি সেই ‘ড’ এর একটি অর্থ শিব কেন হ’ল! 

(শ্রীপ্রভাতরঞ্জন সরকারের লঘু নিরক্ত থেকে সংগৃহীত)

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved