সম্পাদকীয়

দার্জিলিং ঃ অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যা করণীয়

আচার্য সত্যশিবানন্দ অবধূত

ভারতের মানচিত্রে দার্জিলিং জেলা ও তার প্রধান শহর শিলিগুড়ির অবস্থান ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা শিলিগুড়ির স্বল্প দূরত্বের মধ্যে একদিকে বাঙলাদেশ, একদিকে নেপাল ও একদিকে ভুটান৷ আর ওদিকে সিকিমের পরেই চীন৷ অতি অল্প দূরত্বের মধ্যেই৷ কোনভাবে শিলিগুড়ি অবরুদ্ধ হলে পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা সহ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যই বিচ্ছিন্ন হয়ে পড়বে৷ তখন ভারতের সার্বভৌমত্ব প্রশ্ণের মুখে পড়ে যাবে৷

দুই কন্যার কাঁধে লাঙলের জোয়াল!

আচার্য সত্যশিবানন্দ অবধূত

মধ্যপ্রদেশের বসন্তপুরের-গ্রামের একটি ছবি দেখে সবাই বিস্মিত৷ একটি গরীব চাষী পরিবাবের ছবি৷ বাবা লাঙ্গল ঠেলছেন৷ আর লাঙ্গলে জোয়াল টানছেন তার দুই কন্যা-কুন্তী আর রাধা৷ এইভাবে জমি চাষ করছেন সর্র্দর কাহালা নামে এক চাষী৷ বলদের বদলে এভাবে মেয়েদের দিয়ে হালচাষ করছেন কেন? উত্তর দিলেন বাবা--- আর্থিক সামর্থ্যের অভাবেই মেয়েদের পড়াশোনা বন্ধ  করে এইভাবে চাষের কাজে লাগিয়েছেন তিনি৷ বলদ কিনবার পয়সা তাঁর নেই৷ আর এভাবে চাষ না করলে পেটও চলে না৷ তাই বাধ্য- হয়ে এই কাজ করতে হচ্ছে৷

জি.এস.টি নিয়ে আশঙ্কা

আচার্য সত্যশিবানন্দ অবধূত

মোদী সরকারের হঠকারী চিন্তাভাবনা  ও কার্যকলাপের আর একটি নিদর্শন একেবারে তাড়াহুড়ো করে ১লা জুলাই মধ্যরাত থেকে জি.এস.টি (গুডস্ এ্যান্ড সার্ভিসেস্ ট্যাক্স) চালু করা৷ যদিও এর সপক্ষে যুক্তি দেখাতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এর ফলে সারাদেশে একই করব্যবস্থা চালু হচ্ছে৷ ১৭ রকমের  পরোক্ষ করকে একই ছাতার তলায় আনা  হবে৷  একই জিনিসের জন্যে দুবার আলাদা কর দিতে হবে না৷ ইত্যাদি ইত্যাদি৷

কর্ষকদের আত্মহত্যা

আচার্য সত্যশিবানন্দ অবধূত

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী চতুর্দিকে  আধুনিক ডিজিটাল  ইন্ডিয়ার  স্বপ্ণ ফেরী করছেন৷ মোবাইল কম্প্যুটরের  নেশায় সবাইকে বঁুদ করছেন৷  বলছেন, সেকেলে মুদ্রার যুগ চলে গেছে , এবার ভারতে আসছে ক্যাশলেস অর্থনীতি--- সবার হাতে থাকবে স্মার্টফোন, ফোন ঘষেই  বাজারের কেনাবেচা চলবে৷ সাইনিং ইন্ডিয়ার বার্র্ত  পৌঁছে দিচ্ছেন  দেশ-দেশান্তরে৷

অথচ খবরে প্রকাশ, কেবল বিজেপি শাসিত মধ্যপ্রদেশেই  গত দুসপ্তাহে  ১২ জন চাষী আত্মহত্যা করেছেন৷ তাঁরা ফসলের ন্যায্য মূল্য পাননি৷ তাই ঋণ করে তাঁরা যে চাষ করেছেন, সেই ঋণের  টাকা কীভাবে মেটাবেন, তার কূল-কিনারা  না পেয়ে শেষ পর্যন্ত হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷

গোর্খাল্যাণ্ড আন্দোলনের  অযৌক্তিকতা

অাচার্য সত্যশিবানন্দ অবধূত

আবার দার্জিলিং ‘গোর্খাল্যান্ড’ আন্দোলেনে তেতে উঠেছে পুলিশের গাড়ীতে আগুন ধরানো, সরকারী সম্পত্তি  ও  অফিস জ্বালানো, নানান স্থানে পুলিশ-গোর্খাল্যান্ড আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ---এভাবে দার্জিলিং অশান্ত হয়ে উঠেছে৷

বিমল গুরুংরা সরাসরি পৃথক ‘গোর্খাল্যান্ড রাজ্যের দাবীতে এই আন্দোলন করছে৷ সুবাস ঘিসিং-এর জি-এন-এল-এফও তাদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছে গোর্খাল্যান্ড আন্দোলনে সামিল হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷

পরিবেশ দিবসের ভাবনা

আমাদের চারপাশের জলবায়ু, গাছপালা, মাটি, অন্যান্য প্রাণী, মানুষ, জৈব ও অজৈব সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ৷ পৃথিবীর পরিবেশ জীব বিকাশের পক্ষে অনুকূল বলেই এই পৃথিবীতে মানুষের বাস৷ অথচ সৌরজগতের আর কোথাও বা বিশ্বব্রহ্মান্ডের কোথাও এখন মানুষ জীবের সন্ধান পাচ্ছে না৷ হয়তো বিশ্বব্রহ্মান্ডের কোথাও না কোথাও জীব আছে৷ হয়তো, দূরবর্তী কোনো নক্ষত্রের সংসারে৷ যেমন এ সূর্যের সংসারে পৃথিবী--- এমনি কোনো পৃথিবী আছে সেখানে হয়তো মানুষ আছে, কিন্তু এখনো আমাদের বিজ্ঞানীদের জানার বাহিরে৷ তাই এখন আমরা বলতে পারি, এ সুবিশাল বিশ্ব ব্রহ্মান্ডে একমাত্র পৃথিবীর পরিবেশ মনুষ্য বসবাসপোযোগী৷ এর বাইরে মানুষের বাঁচবার বেড়ে ওঠবার ক

পুঞ্জীভূত সাম্প্রদায়িক বিদ্বেষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে বলছেন, সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়নই তাঁর তথা তাঁর পার্টির লক্ষ্য। এই শ্লোগান দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন। জনগণ তাঁর কথার ওপর বিশ্বাস স্থাপন করেন। তাঁর বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতার অভিযোগ ছিল জনগণ সেই অতীতের ঘটনাকে আমল দেননি।

দুর্নীতিরাজ

সম্পাদক

আজ সমাজের সর্বস্তরে দুর্নীতি জালের মত বিছিয়ে রয়েছে৷ প্রকৃতপক্ষে আজকের সমাজে বোধ করি সবচেয়ে বড় সমস্যা এই দুর্নীতির সমস্যা৷ ১৯১২ সালে দিল্লীর রামলীলা ময়দানে দেশব্যাপী দুর্নীতি দমনের দাবীতে আন্না হাজারে অনশন শুরু করেছিলেন৷ তিনি সংসদে লোকপাল বিল পাশের দাবী তুলেছিলেন৷ যাতে করে কেন্দ্র ও রাজ্যসরকারের ক্ষমতাসীন নেতা-মন্ত্রীদের দুর্নীতি নিয়ন্ত্রণ করা যেতে পারে৷ সারা দেশ জুড়ে এই আন্দোলন গড়ে উঠেছিল৷ আন্না হাজারের এই আন্দোলনের অন্যতম প্রধান সংঘটক ছিলেন কেজরিওয়াল৷ তাদের এই আন্দোলন সারা দেশ জুড়ে জনগণে বিপুল আশার

কর্ষকদের দুর্দশা

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির ফলে ধান, আম প্রভৃতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বর্ধমানের এক চাষীভাই জানালো, এ বছর গ্রীষ্মের ধান খুব ভাল হয়েছিল৷ কিন্তু  শিলাবৃষ্টির ও অতি বর্ষণের ফলে প্রায় সম্পূর্ণ ধানই ঝরে গেছে৷ মালদার আম চাষীদেরও মাথায় হাত ৷ মানিকচক ও রতুয়া ব্লক থেকে সংবাদ এসেছে সম্প্রতি প্রবল শ

সম্পাদকীয়

আগামী ১০ই মে বৈশাখী পূর্ণিমা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৭তম জন্মতিথি উত্সব আর এই কারণে, এই বৈশাখী পূর্ণিমার এই পুণ্যতিথিটি আনন্দমার্গের অনুগামীদের কাছে আনন্দপূর্ণিমারূপে পরিচিত৷ মানবসমাজে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান কী