Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কৃষিঋণ মুকুব,ফসলের ন্যায্য মূল্য প্রভৃতি দাবীতে দিল্লিতে এক লক্ষ কর্ষকের বিক্ষোভ মিছিল

পি এন এ.
Sun, 16-12-2018

নয়া দিল্লি ঃ গত ৩০শে নভেম্বর দিল্লিতে এক লক্ষ কর্ষক রামপাল ময়দান থেকে পার্লামেণ্ট ষ্ট্রীট পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হয়ে তাঁরা ঋণ মুকুব, ফসলের ন্যায্য মূল্য প্রভৃতির দাবী জানান৷ কৃষিঋণ মুকুবেরও আবেদন জানিয়ে তারা সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবী জানান৷ এদিন ভারতের দশটি রাজ্য থেকে ২০৮টি কর্ষক সংঘটন এই মিছিলে সামিল হয়৷

মূলতঃ অল ইণ্ডিয়া কিষাণ সংঘর্ষসমন্বয় কমিটির পক্ষ থেকে এই মিছিলের আয়োজন হয়৷ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ থেকে কর্ষকরা এই মিছিলে অংশগ্রহণ করেছিল৷ কর্ষক কূলের পক্ষ থেকে সারা ভারত কর্ষক সভার সভাপতি অশোক ধাওলে বলেন, গত ১০ বছরে প্রায় তিন লক্ষ কর্ষক আত্মহত্যা করেছেন৷ কর্ষকরা প্রচণ্ড ঋণভাবে জর্জরিত৷ সরকার যখন বড় বড় শিল্পপতিদের বিপুল পরিমাণ ঋণ মুকুব করে দিচ্ছেন তখন সাধারণ কর্ষকরা যারা মাথার ঘাম পায়ে ফেলে সারা দেশের মানুষের পেটের অন্ন যোগান দেয়, তাদের ঋণমুকুব করছেন না কেন? তাঁর অভিযোগ কর্ষকরা ফসলের ন্যায্য দাম পান না৷ উদাহরণস্বরূপ বলেন, মুগডালে চাষীরা পায় ৪৬ টাকা, অথচ ওই মুগ ডাল বাজারে কিনতে লাগে ১৮০ টাকা৷ অর্থাৎ ডালের দাম চার গুণেরও বেশী৷ উৎপাদিত টমাটোতে চাষীরা পান ৫ টাকা, বাজারে কিনতে লাগে ৩০ টাকা বা ৪০ টাকা৷ মাঝখান থেকে পুঁজিপতি ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মুনাফা লুটে নিয়ে যাচ্ছে৷ কর্ষকসংঘটনের পক্ষ থেকে আরো দাবী করা হয়েছে, সরকারী কৃষি নীতিতে পরিবর্তন করা হোক, চাষীদের কথা চিন্তা করা হোক, স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করা হোক.....ইত্যাদি৷

এই আন্দোলনকে সমর্থন করে পার্লামেণ্ট ষ্ট্রীটের সভাকক্ষে হাজির হয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী, সিপিএমের সীতারাম ইয়েচুরি ছাড়া শেখ আবদুল্লা, শারদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • October 2019 (160)
  • September 2019 (103)
  • August 2019 (166)
  • July 2019 (118)
  • June 2019 (110)
Pagination
  • Previous page ‹‹
  • Page 7
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved