যোগের সংজ্ঞা, তাৎপর্য ও লক্ষ্য
প্রশ্ণ হচ্ছে–যোগ কী? এখন যোগ সম্বন্ধে এ যাবৎ অজস্র ব্যাখ্যা, অজস্র টীকা–টিপ্পনী প্রচলিত রয়েছে৷ মহান্ দার্শনিক পতঞ্জলির মতে, ‘যোগশ্চিত্ত–বৃত্তিনিরোধঃ’৷ সংস্কৃত ‘যুন্জ্’ ধাতুর উত্তর ‘ঘঙ্’ প্রত্যয় যোগ করে ‘যোগ’ শব্দ নিষ্পন্ন হয়েছে৷ ‘যুন্জ্’ ধাতুর মানে যোগ করা, To add. যেমন– ২ + ২ = ৪৷ এটা যোগ করা হ’ল৷ যোগশ্চিত্তবৃত্তিনিরোধ্’ – পতঞ্জলি প্রদত্ত যোগের এই সংজ্ঞার সাথে যোগ বা addition–এর কোনো সম্পর্ক নেই৷