খেলার খবর

চার ম্যাচে ১৪ গোল ইষ্টবেঙ্গলের

গত বুধবার লীগের চতুর্থ ম্যাচে ৩-০ গোলে সার্দান সমিতিতে হারানোর পর চার ম্যাচে ১৪ গোল করে ফেলল৷ ইষ্টবেঙ্গল৷ এদিনের গোলদাতারা হলেন---রালতে, সামাদ ও আমন৷ লাল-হলুদের সিরিয়ান মিডফিল্ডার মহম্মদ আল আমন এদিন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান৷ এই ম্যাচের ৫৬ মিনিটে আমনের পাস থেকে রাইটব্যাক সামাদ আলি মল্লিকের সেণ্টারটি আচমকা বাঁক নিয়ে দ্বিতীয় পোষ্টের কোন ঘেঁষে বিপক্ষের জালে জড়িয়ে যায়৷ লীগের অন্যতম সেরা গোল এটি৷ ধীরে ধীরে ইষ্টবেঙ্গল খেলোয়াড়েরা খোলস ছাড়ছেন৷ যত দিন যাচ্ছে ততই তাদের মধ্যে বোঝাপড়া বাড়ছে৷ প্রচণ্ড ওয়ার্ক লোড নিচ্ছেন সিরিয়ান মিডফিল্ডার আমন৷ দলকে নেতৃত্ব দেওয়ার ও সারা মাঠ জুড়ে খেলার অনবদ্য ক

অনূধর্ব ১৭ বিশ্বকাপের লোগো প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি অনূধর্ব-১৭ ফুটবল বিশ্বকাপের লোগো প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৭ অক্টোবর থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ফাইনাল ম্যাচটি এই ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার যাবতীয় কাজকর্ম জোর কদমে চলছে৷ লোগো প্রকাশের সময় ফিফার টেকনিক্যাল কমিটির প্রধান চিলির জেভিয়ার সেপ্পি, পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷ ফিফার পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ও সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রধান অত

অষ্ট্রেলিয়ার রেকর্ড ম্লান করল ভারত

: শ্রীলঙ্কার পাল্লেপেলে স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ভারত ইনিংসে হারায় শ্রীলঙ্কাকে৷ শ্রীলঙ্কার মাটিতে ভারতের এই রেকর্ড অতীতের অষ্ট্রেলিয়ার রেকর্ডকে ম্লান করে দেয়৷ বিদেশের মাটিতে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করার রেকর্ড ভেঙে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা নেন ভারতের পেসার মহম্মদ সামি৷ শ্রীলঙ্কাতে সামি তৃতীয় টেস্টেই খেলার সুযোগ পান৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে বিপক্ষের প্রারম্ভিক ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন সামি৷ যোগ্য সহায়তা করেন উমেশ যাদবও৷ সামির নিয়ন্ত্রিত স্যুইং, রিভার্স স্যুইংয়ে দিশেহারা হয়ে যান শ্রীলঙ্কার ব্যাটস্ম্যানরা৷ সামির তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সামি তিনটে উইকেট নেন৷ রবিচন্দ্রন অশ্বিন

যুবভারতী সাজছে বিশ্বকাপের জন্যে

আগামী বছরে ভারতে অনুষ্ঠিত হচ্ছে অনূধর্ব ১৭ ফুটবল বিশ্বকাপ৷ ভারতের যে ছয়টি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার মধ্যে কলকাতার সল্টলেক স্টেডিয়াম অন্যতম৷ বেশ কয়েক মাস ধরে যুবভারতীতে ফুটবল গড়াতে দেওয়া হয়নি৷ কারণ স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কাজ চলছে৷ বর্তমানে অনেকটাই কাজ হয়ে গেছে৷ আগামী বছরের শুরুতে ফিফার প্রতিনিধিরা এসে মাঠ পর্যবেক্ষণ করবেন৷ তারপরেই ছাড়পত্র পেয়ে যাবে এই মর্মে যে এই স্টেডিয়াম বিশ্বকাপ খেলার পক্ষে সম্পূর্ণ উপযুক্ত৷ ফিফার চিন্তাভাবনায় রয়েছে এই স্টেডিয়

কোচ-ক্যাপ্ঢেনের সুসম্পর্কের জেরl কোহলির প্রশংসা রবির মুখে

২০১৫ সালের পর আবার শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টেষ্টে হারিয়েছে ভারত৷ দ্বিতীয় টেষ্টে খেলতে নামার আগে ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ কোচ রবি শাস্ত্রী৷ ভারতীয় দলের হেডস্যার তো বলেই ফেললেন---বিরাটের নেতৃত্বে এই দলটা অতীতের অনেক রেকর্ডকে ছাপিয়ে যাবে৷ মানে তিনি বলতে চাইছেন যে সৌরভ, শচীন, রাহুল, তারও আগে সানি, কপিলরা ভারতীয় ক্রিকেটকে যে সাফল্য এনে দিয়েছেন তার থেকে বেশী সাফল্য এনে দেবে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল৷ সে যাই হোক ভারত ভাল খেলুক দেশে-বিদেশে ভাল ক্রিকেট খেলে ট্রফি জিতুক---এটাই তো ভারতীয় দলের থেকে দেশবাসী আশা করে৷ তবে ক্রিকেটপ্রেমীরা সুনিল গাভাসকার, কপিল দেব, শচীন তেণ্ডুলকর, সৌরভ গা

চীনা প্রতিযোগীকে হারিয়ে খেতাব জিতলেন বিজেন্দর

ক্রীড়া সংবাদদাতা

মুম্বাই ঃ কঠিন....কঠিন এবং ভীষণ কঠিন ম্যাচ জিতলাম---ম্যাচ শেষে এই কথাই বললেন ভারতের বক্সার বিজেন্দর সিং৷ হারালেন জুলফিকার মাইমাইতিয়ালিকে৷ দশ রাউণ্ডের এই ম্যাচে একসময় বেশ চাপে পড়ে যান বিজেন্দর৷ নিজের স্বাভাবিক খেলা থেকে যেন সরে যাচ্ছিলেন৷ কিন্তু প্রবল জেদ, হার না মানা মনোভাব আর প্রতিপক্ষের কয়েকটি ফাউলে শেষ হাসি হাসেন ভারতীয় বক্সার৷

ম্যাচ শেষে সঞ্চালকের সঙ্গে কথা বলার সময় বললেন---ভাল খেলেছে জুলফিকার৷ আমি ওকে আমার জেতা বেল্ট দিয়ে দিতে পারি৷ আমি চাই ভারতীয় বর্ডারে যেন গোলমাল না করে চীন৷ আমরা শান্তি চাই, সকলকে শান্তিতে রাখতে চাই৷

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় ভারতের

ক্রীড়া সংবাদদাতা

বিদেশের মাটিতে সিরিজ জয় করল ভারত৷ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়ে ভারত সিরিজ জয় করে প্রমাণ করল দেশে-বিদেশে ভারতীয় ক্রিকেট দল বেশ ব্যালান্সড্৷

বিশ্বকাপে মেয়েদের দুরন্ত লড়াই সত্ত্বেও লর্ডসে জেতা হ’ল না বিশ্বকাপ

বিশ্বকাপ ২০১৭তে নিজেদের মাটিতে ভাগ্যের সহায়তায় ইংল্যাণ্ড ভারতকে ৯ রানে হারিয়ে দিল৷ ভারতের তালু থেকে ছিটকে গেল বিশ্বকাপ৷ ১৯৮৩-র ওয়েষ্ট ইণ্ডিজ বধের পুনরাবৃত্তি করতে পারল না ভারতের মেয়েরা৷ কিন্তু বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দল যে পারফরমেন্স করেছে তা অভিনব৷ ইংলণ্ড, অষ্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড,

২০১৮ রাশিয়া বিশ্বকাপ! কিছু কথা

ক্রীড়া সংবাদদাতা

আগামী ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হবে রাশিয়ায়৷ ২০১০ সালে স্পেন, পর্তুগালকে হারিয়ে ২২০১৮-র বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় রাশিয়া৷ আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশে ২০১৮ ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে৷ রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমি পুতিন জানিয়েছেন রেকর্ড পরিমাণ অর্থ খরচ  করে বিশ্বকাপ ফুটবলকে বেশ জাঁকজমকভাবে আয়োজন করবে রাশিয়া৷ মস্কোর ১৩টি শহরের মোট ১৬টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে৷ অত্যাধুনিক স্টেডিয়ামগুলোতে যেমন খেলা সরাসরি দেখবেন দর্শকরা তেমনি সারা বিশ্বের প্রতিটি কোনে কোনে সম্প্রচার করা হবে বিশ্বকাপ৷