খেলার খবর

সমর্থকদের সঙ্গে ফুটবলারের হাতাহাতি তদন্ত করবে ফুটবল অ্যাসোসিয়েশন

এফ এ কাপের একটি ম্যাচে শেষ মুহূর্ত্তে গোল করে ম্যাচ জিতে নেয় উইগান দলটি৷ গোল করেন তাদের স্ট্রাইকার উইল গ্রিগ৷ হার মানতে হয় এফ এ কাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ম্যাঞ্চেষ্টার সিটি৷ দলটি বেশ ভাল খেলে চলেছে৷ পেপ গুয়ার্দিওয়ালার প্রশিক্ষণে ম্যান-সিটি চ্যাম্পিয়ন্স লীগেও দারুন খেলছে৷ কিন্তু হঠাৎই ছন্দপতন৷ প্রায় অনামী দলের কাছে হার মানতে হলো৷ আর ঘটনার সূত্রপাত এখান থেকেই৷ ম্যাচ শেষে তখন জয়ী দলের সমর্থকেরা উৎসবে মেতেছে---তারা মাঠে নেমে পড়েছে৷ সেই সময় খেলোয়াড়রাও মাঠে৷ একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছেন৷ এমন সময় ম্যাঞ্চেস্টার সিটি-র অ্যাগুয়েরার সঙ্গে উইগান সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়৷ তারপর হাতাহাতি৷ অ

রিয়াল কোচ জিদান সব ম্যাচকেই গুরুত্ব দিতে চান

লেগানেস ম্যাচের গুরুত্বটা যাই হোক না কেন মাঠে নামার আগে রিয়াল দলের ম্যানেজার  জিনেদিন জিদান দারুণ সিরিয়াস৷ আসলে নিজের খেলোয়াড় জীবনেও সব ম্যাচকেই এভাবে গুরুত্ব দিতেন৷ যদিও লা-লিগা জেতা এখন একপ্রকার অসম্ভব জিদানের কাছে৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ২৪ ম্যাচে ৬২ পয়েণ্ট পেয়ে লা-লিগা ঘরে তোলার অনেকটাই এগিয়ে গেছে৷ যেখানে রিয়াল ২৩ ম্যাচে ৪৫ পয়েণ্ট ঘরে তুলতে পেরেছে৷ তবে লেগানেস ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে দেখারও একটা কারণ আছে৷ এই লেগানেসের কাছে হেরেই ‘কোপা-দেল-রে’ থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ৷ তাই রিয়াল প্রতিশোধ নেওয়ার প্লাটফর্ম হিসেবেও এই ম্যাচকে বেছে নিয়ে মাঠে নামতে চায়৷

মন ভোলানো নকল চেক্---ক্ষোভ প্রকাশ দিপান্দা  ডিকার

বেশ কয়েকজন ফুটবলার সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় হয়েও পুরস্কারের টাকা হাতে পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করলেন বর্তমান মোহনবাগানের খেলোয়াড় তথা আই লীগের সর্বোচ্চ গোলদাতা দিপান্দা ডিকা৷ তাঁর কথায় বিশাল বড় আকারের প্লাস্টিকের চেক দেখানো হচ্ছে সকলের সামনে৷ সকলে হাততালি দিচ্ছেন, কিন্তু জানতে পারছেন না আসলে ওই চেকের অর্থ সংশ্লিষ্ট খেলোয়াড়ের অ্যাকাউণ্টে পৌঁছচ্ছে না৷ দিপান্দা জানিয়েছেন শুধু তিনি নন, এমন অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই এই একই ঘটনা ঘটে চলেছে৷ ফেডারেশনকে এ ব্যাপারে প্রশ্ণ করা হলে তাদের তরফ থেকে কোনও সদুত্তর মেলেনি৷

 

ভারতীয় পতাকাকে সম্মান দিলেন আফ্রিদি

সুইজারল্যাণ্ডে অনুষ্ঠিত একটি ফ্রেণ্ডলি ম্যাচের পর সেলফি তোলার সময় পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি লক্ষ্য করেন জনৈক তরুণীর হাতে ভারতীয় পতাকাটি অযত্নে মুড়ে রাখা হয়েছে৷ আফ্রিদি সঙ্গে সঙ্গে ভারতীয় পতাকাকে সম্মান জানিয়ে সম্পূর্ণ পতাকা খুলে সেলফি তুললেন৷ বুম-বুম আফ্রিদির এ-হেন পর-দেশহিতৈষী মনোভাবকে ট্যুইটারে প্রশংসা করেছে অনেক ভারতীয় খেলোয়াড় তথা অনেক ভারতীয় সাধারণ মানুষ৷ আসলে যে নিজের দেশকে সত্যিই ভালবাসে সে অপর দেশকেও সম্মান জানায়---শাহিদ সেটাই দেখালেন৷ আজকের এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে শাহিদ আফ্রিদির মত বিচক্ষণ ব্যষ্টিত্ব বড়ই প্রয়োজন৷

 

দলগতভাবে ভাল খেলে সিরিজ জিতে নিল ভারত

চলতি দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের সিরিজ ভারতের পকেটে৷ পঞ্চম একদিনের ম্যাচে জয় পাবার পর বিরাটের মুখে চওড়া হাসি৷ প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতলেন৷ আসলে জোহানেসবার্গের তৃতীয় টেস্ট থেকেই ভারত ঘুরে দাঁড়িয়েছে৷ দলগতভাবে বিপক্ষকে চাপে রাখার মুন্সিয়ানা দেখিয়েছে টিম ইণ্ডিয়া৷ তাই পরপর ৯টি সিরিজ জয়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে বিরাট বাহিনী৷

টীম ইণ্ডিয়ার বিশ্বকাপ জয় - বিশ্বকাপ জয়ে একক কৃতিত্ব কারোই নেই ঃ দ্রাবিঢ়

ভারতীয় ক্রিকেট দলের যুব বিশ্বকাপ জয়কে অভাবনীয় বললেও তরুণ ক্রিকেটারদের আরও ভাল খেলার পরামর্শ দিয়েছেন দলের হেডস্যার রাহুল দ্রাবিঢ়৷ তাঁর বক্তব্য প্রতিযোগিতায় আগাগোড়া ভারত বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে পেরেছে৷ পারফরমেন্সের বিচারে ব্যষ্টিগতভাবে কেউ কেউ অকল্পনীয়ভাবে সহ খেলোয়াড়দের ভুলত্রুটিকে সামলে নিয়ে দলের জয়কে অব্যাহত রেখেছে৷ তার মানে এই নয় কোন একজন বা কয়েকজনের জন্যে ভারত বিশ্বকাপ জয় করেছে৷ এই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দলের প্রতিটি সদস্যের৷

ভলিতে সেরা বাংলার মেয়েরা

কেন্দ্রীয় সরকারের খেল ইন্ডিয়া অনুধর্ব-১৭ স্কুল গেমস প্রতিযোগিতায় ভলিবলে চ্যাম্পিয়ন হল বাংলার মেয়েরা৷ গোটা প্রতিযোগিতায় মাত্র  একটি  সেট হেরেছিল  বাংলার মেয়েরা৷ সেটা সেমিফাইনালে৷  এছাড়া গ্রুপ লিগ থেকে ফাইনালে  সবেতেই  স্ট্রেট সেটে বাজিমাত করেছিল দেবাংশী তেওয়ারি, তিথি ধাড়া, দিশা ঘোষেরা৷ ওই প্রতিযোগিতায় মোট দল ছিল ৮টি৷ তাদের দু’টি গ্রুপে ভাগ  করে লিগ  পর্র্যয়ের  খেলা হয়৷ সেখানে পঞ্জাব, দিল্লি ও উত্তরপ্রদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলা৷ সেমিফাইনালে বাংলা ৩-১ সেটে গুজরাতকে হারিয়েই ফাইনালে পৌঁছয়৷ এই ম্যাচেই প্রথম সেট হারতে  হয়েছিল গুজরাতের  কাছে৷ পরের তিনটি সেট খুব সহজেই জিতে নিয়েছিল বাংলায়

নদীয়া জেলার আনন্দমার্গ স্কুলগুলিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

নবরায়নগর ঃ গত ১৯শে জানুয়ারী ২০১৮ বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিণী জয়তী আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের সহযোগিতায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল স্থানীয় ক্লাবের ক্রীড়াঙ্গনে৷ প্রায় ১০০ ছাত্রছাত্রাকে ১১টি দলে ভাগ করে মোট ২২টি ক্রীড়া বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকামণ্ডলী ও স্থানীয় আনন্দমার্গের সদস্য সজল রায় ও বাবলু মণ্ডল প্রমুখ৷ ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার  তুলে দেন ব্রহ্মচারিণী জয়তী আচার্যা, অবধূতিকা আনন্দ সংশুদ্ধা, অবধূতিকা আনন্

অবিনাশপুর আনন্দমার্গ স্কুলে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

গত ২৬শে জানুয়ারী বেলা ১১টায় অবিনাশপুর আনন্দমার্গ স্কুলে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সৌম্যশুভানন্দ অবধূত, আচার্য মিতাক্ষরানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ৷

 

ভারতীয় ফুটবল অধিনায়ককে জাতীয় সম্মান

ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রীর জন্মদিনকেই  দিল্লির ‘ফুটবল দিবস’ হিসেবে পালন করা হবে৷  সুনীল দিল্লীর ফুটবলার৷  আগামী ৩রা অগাষ্ট তাঁর জন্মদিন৷ গত রবিবার দিল্লির  ফুটবল  সংস্থার কার্যকরী সমিতি  বৈঠকে  এই সিদ্ধান্ত নিয়েছেন৷ সংস্থার প্রেসিডেন্ট  দিল্লিতে  সাজি  প্রভাকরণ বলেছেন,‘আমরা রাজধানীতে ফুটবলকে আরও ছড়িয়ে  দিতে চাই ও একই সঙ্গে  সম্মান জানাতে চাই সুনীলকেও৷’’