Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আনন্দমার্গ স্কুলের প্রাক্তন ছাত্রের যুগান্তকারী আবিষ্কার

পি.এন.এ.
Mon, 28-10-2019

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে সাবির হোসেন এক বিশেষ ধরণের পাউডার আবিষ্কার করেছেন যা ব্যবহারে খুবই অল্প সময়ের মধ্যে ক্ষতস্থানের রক্তপাত বন্ধ হয়ে যাবে৷ ভারতীয় সেনাবাহিনীর কাছে সাবিরের এই আবিষ্কার এক যুগান্তকারী উদ্ভাবন যা  যুদ্ধক্ষেত্রে বিশেষ উপযোগী হয়েছে৷ এই পাউডার ব্যবহার করে আহত সৈনিকের রক্তক্ষরণ মাত্র ২০ সেকেণ্ডে বন্ধ করা যাবে৷ তবে শুধু সৈনিকই নয় যে কোনও দুর্ঘটনায় আহত মানুষ এই পাউডার ব্যবহার করতে পারবে৷

সাবিরের এই আবিষ্কারের কৃতিত্ব স্বরূপ ভারতের ডিফেন্স রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন (ডি.আর.ডি.ও) বিশেষ সম্মানে সম্মানিত করে সাবির হোসেনকে৷ গত ২২শে অক্টোবর নয়াদিল্লীতে ডি.আর.ডি.ও ভবনে আয়োজিত ডিরেক্টরস্ সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং সাবিরের হাতে মানপত্র তুলে দেন৷ প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ডি.আর.ডি.ও চেয়ারম্যান সতীশ রেড্ডি ও সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ ব্যষ্টিবর্গ৷ উপস্থিত সকলেই দেশের সেনাদের জীবন বাঁচাতে  সাবিরের এই যুগান্তকারী আবিষ্কারের তারিফ করেন৷

সাবিরের আদি বাড়ী পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বাদুলিয়া গ্রামে৷ বাবা মেবারক হোসেন একটি রাইস মিল চালান৷ মা ইসমত আরা বেগম গৃহকর্ম নিয়ে থাকেন৷ সাবিরের প্রাথমিক শিক্ষা খণ্ডঘোষ আনন্দমার্গ স্কুলে৷ সেখান থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করেন বর্ধমান সি.এম.এস. হাইসুকল থেকে৷ পরে উচ্চশিক্ষার জন্যে তিনি কলকাতায় পাড়ি দেন ও সেণ্ট টমাস ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved