Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আশঙ্কা ছাপিয়ে গেল আর্থিক সঙ্কচন - তীব্র মন্দার মুখে দেশ

নিজস্ব সংবাদদাতা
Sat, 05-09-2020

বিভিন্ন আর্থিক সংস্থার প্রতিবেদনে আর্থিক সঙ্কচনের পূর্বাভাস ছিলই কিন্তু সেটা যে এতটা নীচে নামবে এমন আশঙ্কা কেউ করেনি সব আশঙ্কা ছাপিয়ে অর্থনীতি মুখথুবড়ে পড়েছে (-) ২৩৯ শতাংশ সঙ্কুচিত হয়ে গত চার দশকে অর্থনীতির  এই দুরবস্থা হয়নি

অর্থমন্ত্রী অর্থনীতির সরকারী পরিসংখ্যান প্রকাশিত হওয়ার আগেই করোনা দৈবদুর্বিপাকের কারণ দেখিয়ে আর্থিক সঙ্কচনের দায় ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন করোনা ও লকডাউনের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য শিল্প-কারখানা গত কয়েক মাসে স্তব্ধ হয়ে গেছে তবে শুধুমাত্র সেই কারণে অর্থনীতি এতটা সঙ্কুচিত হয়নি গত এক বছরের সরকারী পরিসংখ্যানই তাই বলছে ২০১৯ সালের জানুয়ারী-মার্চ ত্রৈমাসিক পরিসংখ্যান থেকেই আর্থিক বৃদ্ধির হার অধগতির দিকে তাই শুধু করোনাকে দায়ী করলে হবে না কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতিও এই বিপর্যয়ের জন্য দায়ী ২০১৯শে জানুয়ারী-মার্চে আর্থিক বৃদ্ধির হার ছিল ৫৭ শতাংশ, পরের তিনমাস এপ্রিল থেকে জুনে কমে হয় ৫ শতাংশ জুলাই থেকে সেপ্ঢেম্বরে ৪৫ শতাংশ, অক্টোবর-ডিসেম্বরে ৪৭ শতাংশ, ২০২০ সালে জানুয়ারী-মার্চে বৃদ্ধির হার কমে হয় ৩১ শতাংশ এই সময় পর্যন্ত ভারতীয় অর্থনীতিতে করোনার কোন প্রভাব পড়েনি তবুও বৃদ্ধির হার প্রত্যেক ত্রৈমাসিকে অধগামী হয়েছে ২০২০ সালে এপ্রিল-জুনে ত্রৈমাসিক পরিসংখ্যানে সঙ্কচনের আশঙ্কা ছিলই কিন্তু আশঙ্কা ছাপিয়ে সঙ্কোচনের হার  (-) ২৩৯ শতাংশ আগামী দিনে যা আরও বড় বিপর্যয়ের পূর্বাভাস দেশ তীব্র আর্থিক মন্দার কবলে পড়তে চলেছে

ক্রিসিল রেটিং সংস্থার আশঙ্কা স্বাধীনতার পর দেশ সবচেয়ে বড় মন্দার সম্মুখীন হবে পরবর্তী ত্রৈমাসিক গুলিতে কিছুটা ঘুরে  দাঁড়ালেও সঙ্কচনের কবল থেকে মুক্ত হবে না দেশ এমনটাই মনে করে ক্রিসিল রেটিং সংস্থা

আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ এক সাক্ষাৎকারে বলেন--- করোনা নয়, কেন্দ্রীত অর্থনীতির কুফল এই আর্থিক সঙ্কচন দেশের সিংহভাগ সম্পদ কুক্ষিগত হয়ে আছে মুষ্টিমেয় কয়েকজন ধনকুবেরের হাতে এই কেন্দ্রীত অর্থনীতির পরিকাঠামোয় আর আর্থিক বিকাশ সম্ভব নয় এই আর্থিক বিপর্যয় থেকে মুক্তি পেতে হলে সরকারকে পঁুজিবাদের খোলস থেকে বেরিয়ে  আসতে হবে যা পঁুজিবাদ আশ্রিত এই সরকারের পক্ষে সম্ভব নয়  তাই দেশবাসীকে বিপর্যয়ের সম্মুখীন হতেই হবে

প্রাউটিষ্ট ইউনিবার্র্সলের কেন্দ্রীয় সাংঘটনিক সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---সরকার যদি অবিলম্বে পঁুজিবাদ নির্ভর কেন্দ্রিত অর্থনীতির পরিকাঠামো থেকে বেরিয়ে প্রাউটের  বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ না করলে অর্থনীতির সঙ্কচন ও মহামন্দার হাত থেকে পরিত্রানের অন্যকোন পথ নেই তিনি বলেন--- অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সম্ভাবনা, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ভাষা নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে ভারতবর্ষকে ৪৪টি অর্থনৈতিক অঞ্চল ঘটন করে, প্রতিটি অঞ্চলের ব্লকস্তর থেকে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এই বিকেন্দ্রিত ও বাস্তবমুখী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করলে আসন্ন আর্থিক বিপর্যয় রোধ করা সম্ভব হবে তিনি দেশের অর্থনীতিবিদ ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের দাবীতে সরব হওয়ার আহ্বান জানান

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved