Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বিধবংসী বন্যায় শিলচর জলের তলায়

নিজস্ব সংবাদদাতা
Sun, 10-07-2022

 বরাক ভ্যালীর বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে৷ বিপুল ক্ষয়ক্ষতি ও জনজীবন বিপর্যস্ত৷ সরকারী ব্যবস্থাও ভেঙে পড়েছে৷ সব জায়গায় ত্রাণ পৌঁছায় না৷ আমরা বাঙালী দলের অসম রাজ্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান---এখনো শিলচর শহরের বিভিন্ন অঞ্চল জলের তলায়৷ বিধবংসী বন্যায় বিদ্ধস্ত বাড়ীঘর৷ গলিপথে যাদের বাড়ী ঘর তাদের খোঁজ নেওয়ার তেমন কেউ নেই৷ প্রত্যেকেই সাধ্যমত ত্রাণসামগ্রী বিতরণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু যা ত্রাণ বন্টন হচ্ছে তার বেশির ভাগই রাজপথে হচ্ছে৷ অলি-গলিতে যারা জলবন্দি তাদের কাছে সাহায্য খুবই কম পৌঁছচ্ছে৷ বিশেষ করে যারা বৃদ্ধ বা  শিশু তাদের পক্ষে রাজপথে এসে কোন কিছু সংগ্রহ করা সম্ভব নয়৷ সরকারের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ হচ্ছে তা কেবল ত্রাণ শিবিরে আশ্রিত মানুষদের মধ্যেই সীমাবদ্ধ৷ তাই স্বেচ্ছাসেবী সংঘটন থেকে আরম্ভ করে সরকারের কাছে আমাদের আবেদন ‘‘রাজপথ ছেড়ে অলিগলিতে যান, অসহায় বানভাসিদের পাশে সাহায্যের হাত বাড়ান৷

একই সঙ্গে ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে সরকারের কাছে তুলে ধরুন৷ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর থাকা সত্ত্বেও তা অপরিকল্পিত৷ সরকারি ব্যবস্থা ভেঙে পড়েছে৷ কোটি কোটি টাকার যে ক্ষতি হয়েছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষের, সরকার তার ক্ষতিপূরণের  ব্যবস্থা করুক৷ দশদিন ধরে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ নেই৷ তাই ঘরে ঘরে মোমবাতি দেওয়ার পদক্ষেপ নিতেও আমরা আবেদন রাখছি৷

পরে এক বিবৃতিতে সাধন পুরকায়স্থ বলেন---মাননীয় মুখ্যমন্ত্রী শিলচরে দুবার ভ্রমণ করে  বলে গেলেন,গুয়াহাটি থেকে বিশেষ প্রকৌশুলী দল শিলচরে এসে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে উদ্যোগ নেবে৷ কিন্তু আজ এগারো দিন অতিক্রম করে গেল এখনো বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে আছে৷ বাজারে মোমবাতির আকাল অন্যদিকে বিদ্যুতের অভাবে অন্ধকারে নিমজ্জিত৷ অন্ধকার দূর করার সরকারী কোন ব্যবস্থা নেই৷ এখনও অনেক গলিতে সাঁতার সমান জল থাকায় ও নৌকার অভাবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি ত্রাণ নিয়ে পৌঁছুতে পারছেন না৷ সরকার তরফ থেকে এখনও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ শ্রী পুরকায়স্থ বলেন--- আমাদের দাবী সরকার মানুষের সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবা চালু করতে বিশেষ তৎপর হউক৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved