ভূমিষ্ঠ ঃ যে এ যাবৎ মাতৃগর্ভে ছিল, এইমাত্র ধরিত্রী মাতার আশ্রয়ে এল, আমরা ৰলৰ সে ভূমিষ্ঠ হ’ল৷ ৰলা হয়ে থাকে মানুষ দশ মাস দশ দিন মাতৃগর্ভে বৃদ্ধি পায় ও বৃদ্ধির চরম পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়৷ ভূমিষ্ঠ হবার পর ভূমিগর্ভে বা পৃথিবীতে ৩৯ বছর বয়স পর্যন্ত বদর্িত হতে থাকে৷ এইভাবে যতদিন সে বদর্িত হতে থাকে ততদিন তার অবয়বকে ‘তনু’ ৰলা হয়৷ ‘তনু’ শব্দটি ‘তন ধাতু থেকে এসেছে যার মানে স্বভাবগতভাবে যে ৰেড়ে চলে৷ ঊনচল্লিশ বছর বয়সের পর থেকে শরীর ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হতে থাকে৷ মানুষ ও অন্যান্য সমস্ত জীবই যখন বর্দমানতা বা ৰাড়ার স্তরে থাকে তখন তাদের এই বৃদ্ধি ঘটে পায়ের অঙ্গুষ্ঠ থেকে ধাপে ধাপে ব্রহ্মতালুর দিকে৷ আর যখন ক্ষয়প্রাপ্ত হতে থাকে তখন তা হতে থাকে ব্রহ্মতালু থেকে ধীরে ধীরে পায়ের অঙ্গুষ্ঠের দিকে৷ অবয়বের এই ক্ষয়প্রাপ্তির অবস্থা অর্থাৎ যখন তা শীর্ণ হতে থাকে তখন ৰলে শরীর৷ অর্থাৎ শীর্ণ হওয়াই যার কাজ৷ সকল অবস্থায় শরীরকে দেহ ৰলা যেতে পারে৷ ‘দেহ’ শব্দটি সংস্কৃত ‘দিহ ধাতু থেকে এসেছে যার মানে সাজিয়ে গুজিয়ে রাখা৷ নিজের দেহকে সবাই সাজিয়ে গুজিয়ে রাখতে চায়, তাই তাকে দেহ ৰলে৷ এরপর পঞ্চাশ বছর বয়স পর্যন্ত শরীর জাগতিক সমস্ত কাজেরই উপযুক্ত থাকে৷ কিন্তু পঞ্চাশের পর থেকে কেবল শরীরেই নয় মনের দিক থেকেও ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, স্মৃতিশক্তিও কমে যায়৷ প্রাচীনকালে তাই ৰলা হত ‘পঞ্চাশোধের্ব ৰনং বজেৎ’৷ যাই হোক এইসব কিছু হতে থাকে মানুষের ভূমিষ্ঠ হবার পরে৷
ভূরি ঃ প্রচুর৷
ভেক ঃ ভিক্ষার পোষাক৷
ভেট ঃ উপহার৷
ভেটকি ঃ মাছটিকে ইংরেজীতে ‘ভেক্টি’ ৰলা হয়৷ ৰাংলায় ‘ভেটকি’ শব্দটা ৰেশ জনপ্রিয়৷ গ্রামাঞ্চলের কোথাও একে ‘কোড়াল’ মাছও ৰলা হয়৷ এই সুস্বাদু তৈলযুক্ত কুৎসিত-দর্শন মাছটিও নোনা জলের মাছ৷ এরাও থাকে মোহানার নিকটবর্তী সমুদ্রে৷ মোহানার কাছে যেখানে নদীর জল নোনতা সেখানে ভেটকি মাছ পাওয়া যায়৷ পদ্মা নদীর মিষ্টি জলেও কিছু দূর পর্যন্ত এরা উজানে যায়৷ ইলিশের মত এই মাছটি পচা-গলা মাংস খেতে ভালৰাসে৷ তাই ইলিশের মত এরও আঁশটে গন্ধ খুৰ ৰেশী৷
ভেল ঃ নকল৷
ভৈমী ঃ ভীম সংক্রান্ত৷ ভী+ অণ্= ভৈম, স্ত্রীলিঙ্গে ভৈমী৷ মহাভারতের গল্প অনুসারে মধ্যম পাণ্ডব ভীম একবার নাকি সাত মণ খই খেয়ে একাদশী উদযাপন করেছিলেন৷ তখন থেকেই সেই তিথিটিকে ভৈমী একাদশী ৰলা হয়ে থাকে৷
ভৈরব ঃ ‘ভীরু’ শব্দের উত্তর ‘ঠঞ্’ প্রত্যয় করে ভৈরব’’ শব্দ পাচ্ছি যার ভাবারূঢ়ার্থ হচ্ছে যাকে দেখে অন্যে ভীরু হয়ে যায় বা ভয় পায়৷ যোগারূঢ়ার্থে প্রচণ্ড / ভয়োদ্রেককারী/ছন্দ-প্রধান নাচ/শিবসন্তান/শিবাবতার৷ (শ্রীপ্রভাতরঞ্জন সরকারের লঘুনিরক্ত থেকে সংগৃহীত)