Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দধীচি স্মরণে

নিজস্ব সংবাদদাতা
Wed, 17-03-2021

প্রতিবছর ৫ই মার্চ সারা বিশ্বের আনন্দমার্গীরা দধীচি দিবস পালন করে৷ ১৯৬৭ সালে ৫ই মার্চ অশুভ শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের  অনন্য দৃষ্টান্ত রেখে জীবন উৎসর্গ করেছিলেন আনন্দমার্গের পাঁচজন সর্বত্যাগী সন্ন্যাসী ও কর্মী৷

রুক্ষশুষ্ক কাঁকরে মাটিতে ভরা পুরুলিয়া জেলার এক অখ্যাত গ্রাম বাগলতা, দিনে দুপুরে যেখানে শিয়াল ডাকতো৷ অতি দরিদ্র গ্রামের বুভুক্ষু মানুষগুলো উদরপূর্ত্তির জন্য ঘাসের বীজ সংগ্রহের জন্য অথবা পশু শিকারের জন্যে ঘুরে বেড়াত৷ আর্ত অসহায় মানুষের কল্যাণের জন্যে এই  অঞ্চলকেই বেছে নিলেন আনন্দমার্গ দর্শনের প্রণেতা ও আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী, লৌকিক জীবনে যিনি শ্রীপ্রভাতরঞ্জন সরকার নামে পরিচিত৷ সর্বানুস্যূত জীবনদর্শনকে প্রতিষ্ঠিত করতে গড়ে তুললেন আদর্শ আশ্রম---আনন্দনগর৷

সহ্য হলনা পাপ শক্তির৷ তৎকালীন পশ্চিমবঙ্গের শাসক কম্যুনিষ্ট, স্থানীয় বিডিও ও আশপাশের গ্রামের কিছু কুখ্যাত ডাকাত আনন্দনগর ধবংস করতে ঝাঁপিয়ে পড়ে ৫ই মার্চ ১৯৬৭, সকাল ১০টার সময়৷ সেই পাপ শক্তিকে প্রতিরোধ করতে গিয়ে জীবন দিলেন আচার্য অভেদানন্দ অবধূত, আচার্য সচ্চিদানন্দ অবধূত, আচার্য ভরত কুমার, আচার্য প্রভাস কুমার, আচার্য অবোধ কুমার৷

পুরাণ বর্ণিত গল্পে পাপী বেত্রাসুরকে নিধন করতে প্রয়োজন হয়েছিল দধীচিমুনির অস্থি দিয়ে তৈরী ব্রজের৷ একথা জেনে স্বেচ্ছায় প্রাণত্যাগ করেন দধীচি মুনি৷ তাঁর অস্থি দিয়ে তৈরী বজ্রদ্বারাই নিহত হয় বেত্রাসুর৷ একইভাবে সেদিন মানবসভ্যতার আলোকবর্তিকা আনন্দনগরকে বাঁচাতে জীবন দেন পাঁচজন তরুণ সন্ন্যাসী৷ তাঁদের আত্মদান ব্যর্থ হয়নি৷ আনন্দনগর আজ সত্যিই বিশ্বের আলোক বর্তিকা সমস্ত ঘাত প্রতিঘাত প্রতিহত করে৷

আজ সেই  ৫ই মার্চ আনন্দমার্গের প্রতিটি ইয়ূনিটে পালিত হচ্ছে দধীচি দিবস৷ সকাল থেকে ১২ ঘন্টা উপবাসের পর প্রভাত সঙ্গীত ও বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তনের পর পঞ্চ দধীচিকে শ্রদ্ধা জানিয়ে আনন্দমার্গের  মহান আদর্শকে অবলম্বন করে শোষণমুক্ত নোতুন পৃথিবী গড়ার শপথ নেবেন বিশ্বের সকল আনন্দমার্গীরা৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved