বর্তমানের চরম সংকটে জনগণকে মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এগুতে হবে, নিছক দলবাজি করা নয়
এদেশে কিছু হোক আর না হোক সংসদীয় গণতন্ত্রে ঢাক পেটাবার জন্য যখন যারা কি কেন্দ্রে আর কি রাজ্য শাসনে আসে তারা গদীতে বসেই নোতুন নোতুন উন্নয়নের ফিরিস্তি ছাড়ে যা দেখে এদেশের জনগণ বিশেষ করে যে দলের শাসন কায়েম হয় তারা সেই সব নিয়ে বাজার গরম করে৷ আর তারাই হয়ে যায় দেশের প্রথম শ্রেণীর নাগরিক অর্থাৎ শাসক দলের সমর্থক, কর্মী, বিশেষ করে ক্যাডার৷ দল তাদের ছেড়ে রেখেছে৷ জনসংযোগ তারাই করে৷ তাই তারাই হয় দণ্ডমুণ্ডের কর্র্ত্ত৷ শুধু তাই নয় পুলিশ প্রশাসন তো তাদের হাতে তাই তারাই সর্বদা তিলকে তাল করে আর তালকে তিল করে, যেটি দলীয় স্বার্থে প্রয়োজন তাই করেই চলে৷ যখন দল উল্টে যায় তখন তারা আর হালে পানি পায় না৷ তখনই মিথ্যার