Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

হায়রে, ধান্দাবাজদের ধান্দাবাজি!

নিরপেক্ষ

বিভিন্ন মতাদর্শ যেগুলিকে আশ্রয় করে বিভিন্ন দল তৈরী হয় সেগুলির যাঁরা প্রথম দিকে অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে ঘটন করেন তাঁরা সেগুলিকে  তাঁদের জীবনে অধিকাংশ ক্ষেত্রে ধরে থাকেন কিন্তু দেখা যায় তাঁদের গত হওয়ার পর যাঁরা তাতে যোগদান করেন পরবর্ত্তীকালে তাঁদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পার্থক্যের দরুণ সেই দলে ভাঙ্গন ঘটে৷ তার ফলে মূল দল ভেঙ্গে দলছুট দল ঘটন হয়৷ কিন্তু সেই দলছুট দলের যিনি প্রধান সেই ব্যষ্টির প্রাধান্যটাই সেই দলকে বাঁচিয়ে রাখে সেখানে মতাদর্শটা গৌণ হয়ে যায়৷ এটাই দলছুট দলগুলোর  একটি  প্রধান ত্রুটি৷ তাই দেখা যায় দলছুট দলগুলি বেশী দিন বিশেষ ব্যষ্টি কেন্দ্রীক দল হয়ে বাঁচতে পারে না৷  তাঁদের জীবনেই দল টুকরো টুকরো হয়ে পড়ে৷ আপেক্ষিক জগতে এটাই হলো দলভাঙ্গনের মূল কারণ৷ এই প্রতিবেদনের অবতারণার উদ্দেশ্য হলো বর্ত্তমানে অধিকাংশ দল রাজনৈতিক অরাজনৈতিক সমাজসেবী  সবক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অধিকাংশ সংঘটন ভাঙছে, তাতে  সমাজ জীবনে  বিভিন্ন দিকে এক দারুণ অস্থিরতা বাড়ছে ও নানাধরণের সমস্যার  পাহাড় জমছে৷ অবিশ্বাসের প্রচণ্ড দাপটে সমাজ একেবারে ভেঙ্গে যাচ্ছে৷ মানুষ প্রচণ্ড চঞ্চল হয়ে পড়ছে৷ কেউই কিছু জীবনে  বেশী দিন আঁকড়ে থাকতে পারছে না৷

বিশ্বাস ও একাগ্রতাটাই চলে যাওয়াতে চঞ্চল মানুষের মন দল ভাঙ্গা ভাঙ্গীতে ও মত বিরোধিতায় মত্ত  হয়ে অনেক  কিছুই হারিয়ে বসেছে৷ অশুভ শক্তির এক তাণ্ডব চলছে৷ সাধনা ও নিষ্ঠা শূন্যে মিলাচ্ছে৷

আজ আমাদের কাছে যেটা বেশী চোখে পড়ছে সেটা হলো ছলছুট রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচণ্ড দলভাঙ্গাভাঙ্গীর এক অশুভ দৃষ্টান্ত৷ দল তৃণমূল স্তর থেকে গড়তে ও তাকে জনসামনে বিশ্বাস স্থাপন  করতে  যে ভয়ংকর কঠোর ত্যাগ ও নিষ্ঠার প্রয়োজন সেটার দিকে না থাকালে উঠতি নেতানেত্রীগণ নানা প্রলোভন লোভ দেখিয়ে এমনকি টাকা দিয়ে দলভাঙিয়ে দলকে  বড়ো করে৷ তাছাড়া যাদের অর্থ আছে তারা অর্থ দান করে ঐসব দলছুটের দলগুলিতে প্রাধান্য বিস্তার করে থাকে৷ বিশেষ করে নির্বাচনে টিকিট পেতে৷ হয়তো অনেকের এ বিষয়ে  কোন অভিজ্ঞতা জ্ঞানই নেই৷ রাজনীতির কোন সম্পর্কই তার জানা নেই তবু খোঁটার জোরে মেড়া নাচে’’ এই প্রবাদের কারণে প্রচারেরই তারা একধাক্কায়  নির্বাচনে জিতে বড়ো পদ পেয়ে শাসনের  গুরুত্বপূর্ণ আসনে বসে৷ তাতে দেশের যে কতো বড়ো ক্ষতি হয় সেটা হতভাগ্য দেশবাসী বোঝেন আর দল হাড়ে হাড়ে টের পায়৷ পরিণামে  যা হবার তাই হয়৷ লোকচক্ষে চরম বদনামটাই জোটে, সেটা আজ পদে পদে  দলগুলির ভাগ্যে জুটছে আর দল ধবংস হচ্ছে ও বদনামের ভাগী হচ্ছে৷ বিশাল দেশ চরম দুর্নীতিতে, চরম প্রশাসনিক  ব্যর্থতায় পরিহাসের পাত্র হচ্ছে৷ কিন্তু  দুষ্টের ছলের অভাব নেই, আর গণ্ডায় গণ্ডায় মিথ্যা প্রতিশ্রুতির  ও খামতি নেই৷ সেই  অস্ত্রে  ছল বল কৌশলে নেতারা সবদিক ম্যানেজ করছেন৷  লোকও জানে এঁরা  সব ভয়ংকর মিথ্যাচারী ও রাজনৈতিক  ভণ্ডামীতে ওস্তাদ৷ দলের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি সেটা বলার প্রয়োজন  হয় না তাঁদের৷ তাঁরা বিরোধীদের কুৎসা রটাতে ও জনমানসে অপদস্ত  করতে সদাব্যস্ত৷ জ্যান্ত মাছে পোকা পড়াতে  তাঁদের মতো  জুড়িদার মেলাভার! আর প্রচার যন্ত্রতো বসেই আছে সে সব তিলকে তাল করে  জন সমাজে ছড়াতে৷ তবে মানুষও সচেতন আগের অনেক বেশী তাঁরা এ কোন দিয়ে শোনে আর ও কান দিয়ে বের করে দেয়৷ তাঁরা অনেক সচেতন আগের চেয়ে কারণ ঝুরি ঝুরি মিথ্যার যে কোন মূল্য নেই, সেটা বুঝে ফেলেছেন দীর্ঘ বছরে নোংরা দলতন্ত্রের অসারতা ও অপপ্রচারে৷ তাই নেতাজী দেশের সার্থক দেশ নেতা ছিলেন,  তাঁর আমলে ইংরেজের রাজত্বে সংবাদপত্র বিশেষ একটি যা সংবাদ দিত তা পড়ে তিনি মন্তব্য করতেন,কাগজের মিথ্যা সংবাদ পড়েই তিনি উক্তি করতেন  তাহলে কিছুতো কাজ করছি৷’’ ওদের কাজ ওদের করতে দাও৷ তাই ফাঁকি  মেরে নেতা সেজে দেশটাকে আর ধবংস করার কাজে ধান্দাবাজরা থামুক৷

মহাকাল উচিত  শিক্ষাটাই  দেবেন৷ বেশী ওস্তাদি তিনি সহ্য করেন না৷ তাই ওস্তাদের মার জীবনের শেষের দিকে যাকে বলে “শেষ রাতের মার,’’ তাই মন্ত্রী হয়ে শেষে রাস্তার থালা বিক্রেতা হতে হয়৷ এটি এক ইংরেজ-  কবির মন্তব্য৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved