Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

লক্ডাউনের বিধিনিষেধ মেনে অনাড়ম্বর পরিবেশে পালিত হয় শ্রাবণী পূর্ণিমা

নিজস্ব সংবাদদাতা
Wed, 19-08-2020

প্রতিবছরের মতো এবছরও ৩রা আগষ্ট কলকাতার কাশীমিত্র ঘাটে আনন্দমার্গের পক্ষ থেকে শ্রাবণী পূর্ণিমা উৎসব পালন করা হয় লক্ডাউনের বিধিনিষেধ থাকায় অল্প সংখ্যক মার্গীদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে উৎসব পালিত হয় ১৯৩৯ সালে এই শ্রাবণী পূর্ণিমাতেই শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কলকাতার কাশীমিত্র ঘাটে  তখনকার কুক্ষ্যাত ডাকাত কালীচরণকে দীক্ষা দিয়ে  তার দস্যু বৃত্তির বিনাশ ঘটিয়ে তাকে আলোর পথে চলার দিশা দেখান শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী তখন কলকাতা বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন প্রতিদিন গঙ্গার তীরে তিনি সান্ধ্য ভ্রমনে যেতেন অভ্যাস মতো সেদিনও শ্রাবণী পূর্ণিমার আলো আঁধারের পরিবেশে  ভ্রমণ শেষে কাশীমিত্র ঘাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনি সেখানে লুঠ করার উদ্দেশ্যে উপস্থিত হয় কালী ডাকাত কিন্তু তরুণ প্রভাতরঞ্জনের নির্ভীক ও মধুর বচনে অভিভূত হয়ে যান কালীচরণ তার অন্তরের দস্যু বৃত্তির বিনাশ ঘটে তখনই তিনি গঙ্গায় স্নান করে প্রভাত রঞ্জনের কাছে আলোর পথে চলার দীক্ষা গ্রহণ করেন কালী ডাকাত হলেন কালিকানন্দ অবধূত মানব সভ্যতার ইতিহাসে যুক্ত হল এক গৌরবোজ্জ্বল অধ্যায় তরুণ প্রভাতরঞ্জন সেদিন দৃষ্টান্ত স্থাপন করলেন যে যত বড় দস্যুই হোক চেষ্টা ও শুভ ইচ্ছা থাকলে আলোর পথে ফিরে আসা অসম্ভব নয় সেইদিন সেই কাশীমিত্র ঘাটে শ্রাবণী পূর্ণিমার আলো আঁধারের পরিবেশে বিশ্বের কালীচরণদের কাছে সেই বার্তা পৌঁছে দিলেন প্রভাতরঞ্জন পতিতপাবন ধরায় অবতীর্ণ হয়েছেন সেদিনের সেই তরুণ প্রভাতরঞ্জন পরবর্তীকালে শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত আজ তাঁর প্রবর্তিত আনন্দমার্গ দর্শন ও প্রতিষ্ঠিত আনন্দমার্গ প্রচারক সংঘ বিশ্বে এক নবযুগের সূচনা করতে চলেছ।

ওইদিন সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয় প্রথমে আচার্য সেবাব্রতা নন্দ অবধূত প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন সাধনা শেষে  শ্রাবণী পূর্ণিমার ওপর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান---আচার্য বাসুদেবানন্দ অবধূত এরপর শ্রীপ্রভাতরঞ্জন সরকারের শ্রাবণী পূর্ণিমার ওপর রচিত---শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে সঙ্গীতটি পরিবেশন করেন শ্রী চিরন্তন সাহা সবশেষে শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত শেষে ভুক্তিপ্রধান শ্রীমতি সুনন্দা সাহা সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

পুরুলিয়া ঃ পুরুলিয়া জেলায় আড়ষা ব্লকে জীবনডি মোড়ে পিএমএস হাইস্কুলে শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় স্থানীয় মার্গীভাই-বোনরা এই অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত তিনি উপস্থিত মার্গী ভাই-বোনদের কাছে শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন।

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved