Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মানুষের স্বার্থবুদ্ধি কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ 

বিশেষ প্রতিবেদন
Mon, 09-03-2020

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পারল না অবোধ শিশু ঋষভ সিং৷ আট দিনের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হ’ল তাকে৷  গত ১৪ই ফেব্রুয়ারী সুকল যাওয়ার পথে পুলকার দুর্ঘটনায় আহত হয়েছিল ঋষভ৷

একটি অবোধ শিশুকে এভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হ’ল কেন? পুলকার দুর্ঘটনা কী নিছকই একটি ঘটনা? কে তাকে ঠেলে দিল এই দুর্বহ জীবনযুদ্ধে? অবশ্যই এই সমাজ, এই রাষ্ট্র৷ যে সমাজ যে রাষ্ট্র চতুর্দিক দিয়ে অন্যায়-অবিচার দ্বারা, অসত্যের দ্বারা পরিবৃত৷ স্বার্থের বন্ধনে জর্জরিত মানুষ দিন দিন বিবেকহীন বিচারবোধহীন পশুতে পরিণত হচ্ছে৷ তার বলি হতে হচ্ছে ঋষভের মত নিষ্পাপ অবোধ শিশুদের৷

পুলকার দুর্ঘটনা নতুন নয়, আকস্মিকও নয়৷ দুর্ঘটনা আগেও হয়েছে, এই নিয়ে পত্র-পত্রিকায় অনেক হৈ-চৈ হয়েছে৷ তবু অবৈধ গাড়ী নিয়ে বেপরোয়া চালকের দৌরাত্ম কমেনি৷ এমনকি এই মর্মান্তিক দুর্ঘটনার পরও শহরের বুকে পুলকার দৌরাত্ম্য দেখা গেছে৷

প্রশ্ণ হচ্ছে বছরের পর বছর এইভাবে বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের বুকের ওপর দিয়ে অবৈধ গাড়ীগুলো চলে কী করে? অভিযোগ অবৈধ পুলকার মালিক ও চালকদের সঙ্গে প্রশাসনের একটা অলিখিত বোঝাপড়া আছে৷ গাড়ীগুলো চলার উপযুক্ত না হলেও চলছে৷ মাঝে মাঝে লোকদেখানো পরীক্ষা-নিরিক্ষা রাস্তার মাঝে দেখা যায়৷ কিন্তু ওই পর্যন্তই৷

দুর্ঘটনা জীবনেরই অঙ্গ৷ তাই নিয়ে সাতকাহন বলার কি আছে! সবই বিধিলিপি বলে ভগবানের ঘাড়ে দোষ দিয়ে অপরাধ ঢাকার প্রবণতা এই সমাজের আছে৷ আসলে এ সবের পেছনেই আছে মানুষের স্বার্থবুদ্ধি৷ উপরি আয়ের আশায় সবাই ছুটছে আইনকে ফাঁকি দিয়ে স্বার্থ-লোভে৷

এই স্বার্থবুদ্ধি ও সীমাহীন লোভ শুধু পুলকারই নয়, সকল প্রকার যানবাহন ও সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতির বাসা বেঁধে চলেছে৷ মানুষের মধ্যে দেখা দিয়েছে বে-পরোয়া অসংযমী আচরণ৷ এই বে-পরোয়া মনোভাবই  সেইদিন পুলকার চালককে বে-পরোয়া করে দিয়েছিল৷ তাই সামনের ট্রাককে অতিক্রম করার সময় তার মনে একবারও আসেনি---তার হাতের স্টিয়ারিঙে অনেকগুলো অবোধ শিশুর প্রাণ আছে৷

এই বে-পরোয়া মনোভাবেই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সুশৃঙ্খল পরিকাঠামো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে৷ আর ঋষভের মত অবোধ নিষ্পাপ শিশুরা অসময়ে চলে যাচ্ছে৷ প্রশাসক, মন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছে কঠোর ব্যবস্থা নেবার৷ মানুষের স্বার্থবুদ্ধি নতুন করে অবৈধ পথ খুঁজছে৷


 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved