Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নূতন পুরোনো কোন আইনে সমাধান নেই - কৃষিব্যবস্থার আমূল পরিবর্তন চাই

নিজস্ব সংবাদদাতা
Sat, 09-01-2021

কৃষি আইন বাতিলের দাবীতে দেশ উত্তাল৷ আন্দোলনের ঢেউ দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে পক্ষকাল ধরে অবরুদ্ধ দেশের রাজধানী৷ ৮ই ডিসেম্বর বন্‌ধ পালন করে সরকারকে ধাক্কা দিতে চাইলেও সরকার কৃষি আইন সংস্কারে অনড়৷ প্রধানমন্ত্রীর কথায় অতীত আইন বর্তমানে অচল৷ নূতন সুবিধা, নূতন ব্যবস্থার জন্যে আইনের সংস্কার প্রয়োজন৷

আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ বলেন সংস্কার  প্রয়োজন, কিন্তু কিসের সংস্কার, কার স্বার্থে সংস্কার সেটাও আগে জানা দরকার৷ শুধু কৃষি আইন তো নয়৷ ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে শুরু করে অনেকই কিছুই  মোদী সরকার সংস্কার করেছেন, কিন্তু তাতে কার লাভ হয়েছে! শ্রী দাশ বলেন--- দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে৷ সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, সরকারের অনুগত ধনকুবেরদের সম্পদ বেড়ে চলেছে৷ লক্‌ডাউনের কবলে পড়ে যখন কোটি কোটি মানুষ কর্মহারা হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে, তখন সরকার অনুগত কয়েকজন ধনকুবের ফুলে ফেঁপে উঠেছে৷ নূতন কৃষি আইনও কর্পোরেট ইণ্ডিয়ার স্বার্থ রক্ষা করবে৷ কর্ষক রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলাবে, আর পুঁজিপতি হাঙরের দল সব গ্রাস করবে৷

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---সংস্কার অবশ্যই প্রয়োজন৷ তবে সংস্কার  হওয়া উচিত সকল মানুষের সার্বিক কল্যাণের স্বার্থে৷ প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের সব মানুষের স্বার্থ কৃষির সঙ্গে যুক্ত৷ দেশের অর্থনীতির সঙ্গে কৃষির নিবিড় যোগ৷ মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে শুধু কৃষি আইনের সংস্কার করে কৃষি সমস্যার সমাধান সম্ভব নয়৷ কৃষিব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন৷ আচার্য প্রসূনানন্দ বলেন--- নূতন কৃষি আইনে কর্ষকদের  উপাদান ও উৎপাদনের ক্ষেত্রে পুঁজিপতি নির্ভর করে তুলবে৷ এতদিন ফড়িয়াদের মাধ্যমে পুঁজিবাদী শোষণের শিকার হচ্ছিল কর্ষকরা৷ নূতন আইনের ফলে আর দালাল রাজের প্রয়োজন হবে না৷ কর্ষকরা প্রত্যক্ষভাবে পুঁজিবাদী শোষণের শিকার হবে৷

আচার্য প্রসূনানন্দের কথায় আইনি সংস্কারে কৃষি সমস্যার সমাধান হবে না৷ গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে হলে কৃষি ব্যবস্থায় আমূল সংস্কার করে দালালরাজ উচ্ছেদ করতে হবে৷ কেন্দ্রীত অর্থনীতি বাতিল করে বিকেন্দ্রিত অর্থনীতির মাধ্যমে ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা নিতে হবে৷ কৃষিক্ষেত্রের সর্বস্তরে সমবায় ব্যবস্থার প্রবর্তন করতে হবে৷ অস্থায়ী বাসিন্দাদের কৃষিকার্যে যুক্ত করা যাবে না, হয়  তাদের স্থায়ী বাসিন্দা হতে হবে নতুবা সেইরাজ্য ছাড়তে হবে৷ প্রগতিশীল তত্ত্ব অনুসারে উৎপাদন বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা করতে হবে৷ সার্থক পরিকল্পনা রূপায়ণ করতে কৃষিজমিকে  লাভজনক, অলাভজনক, জমির উর্বরতা, জলবায়ু প্রভৃতি বিচার করে কৃষি জমির আয়তন নির্ধারণ করতে হবে৷ কৃষি কাজে উন্নত বিজ্ঞান ও  প্রযুক্তির ব্যবহার করতে৷ এতে শুধু কর্ষক নয়, সার্বিকভাবে গ্রামীণ অর্থনীতি উন্নত হবে৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved