Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রত্তাক্ত রাজধানী - মরছে মানুষ -  নির্বিকার প্রশাসন - যমুনার তটে হিংসার উৎসব

পত্রিকা প্রতিনিধি
Mon, 09-03-2020

  হিংসার আগুনে জ্বলছে দেশের রাজধানী শহর৷ এই লেখা পর্যন্ত হিংসার বলি ৩৭ জন৷ আহত ৩০০-র বেশী, তার মধ্যে অন্তত ৭০ জন গুলিবিদ্ধ৷ ৭২ ঘণ্টা পরেও হিংসার আগুন নেভেনি৷ আতঙ্কিত মানুষ দিল্লী ছেড়ে পালাচ্ছে৷ উত্তর-পূর্ব দিল্লীর বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আতঙ্কে, অনাহারে, অনিদ্রায় দিন কাটাচ্ছে৷ পুলিশ নীরব দর্শক৷ আগুণে বিধবস্ত যানবাহন, ঘরবাড়ী, দোকান, বাজার৷ দিল্লীর হাসপাতালগুলি আহত মানুষ ও   তাদের উৎকণ্ঠিত আত্মীয়দের ভীড়ে ঠাসা৷

হিংসার মাঝে রাজনৈতিক তরজা অব্যাহত৷ প্রশাসনের পক্ষপাতিত্বেরও অভিযোগ উঠছে৷ বিরোধীদের দাবী প্রশাসন নির্বিকার থেকে হিংসায় সহায়তা করেছে৷ দিল্লী হাইকোর্টও পুলিশকে তীব্র ভৎর্সনা করে সাবধান করেছে---শিখ দাঙ্গার পরিণতি যেন না হয়৷ দিল্লী হাইকোর্ট আরো নির্দেশ দিয়েছে---উস্কানীমূলক বক্তব্য রাখার জন্য বিজেপির তিন নেতার বিরুদ্ধে এফ.আই.আর. করতে হবে৷ এই তিন নেতা হলেন কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর ও প্রবেশ ভার্মা৷ সুপ্রিম কোর্টও দিল্লী পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কেউ প্ররোচনামূলক কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ তার জন্য কারোর অনুমতি নিতে হবে না৷ বৃহস্পতিবার অপরাহ্ণ পর্যন্ত দিল্লী পুলিশ তিন নেতার বিরুদ্ধে কোন এফ.আই.আর করেনি৷

বিরোধীদর অভিযোগ শাসক দল বিজেপির মদতেই এই হিংসা চলছে৷ তাই পুলিশ নীরব দর্শক হয়ে থাকছে৷ তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবী করেন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved