Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সর্বাধিক শিল্প–বিকাশ

শ্রী প্রভাতরঞ্জন সরকার

প্রাউট অর্থনীতির বিকেন্দ্রীকরণে বিশ্বাসী৷ তাই একস্থানের উন্নতি না করে’ সর্বত্র যাতে সমানভাবে প্রগতি হতে পারে সেদিকে লক্ষ্য রেখে স্থানীয় সম্পদ ও শক্তি সামর্থ্যকে প্রথমে নিয়োগ করার পরিকল্পনা নিতে হবে৷ স্থানীয় এলাকায় কাঁচামালের সহজপ্রাপ্যতা, ও ওই এলাকার মানুষদের ভোগ্যপণ্যের প্রয়োজন অনুসারে সর্বাধিক শিল্প বিকাশ প্রয়োজন৷ এই নীতি বহিরাগতদের হাত থেকে অর্থনৈতিক ক্ষমতা ছিনিয়ে নিয়ে স্থানীয় জনসাধারণের হাতে তুলে দেবে৷ এইভাবে ওই সামাজিক–অর্থনৈতিক অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার প্রভূত বিকাশ সম্ভব হবে৷ প্রাউটের অর্থনীতি অনুসারে কৃষির মত অধিকাংশ শিল্পই উৎপাদক–সমবায় ও উপভোক্তা–সমবায়ের দ্বারা পরিচালিত হওয়া উচিত৷ এর ফলে এক নোতুন ধরণের সামবায়িক চেতনা বা সামবায়িক শক্তির সৃষ্টি হবে৷ এতে পুঁজিপতিদের হাত থেকে অর্থনৈতিক ক্ষমতা তাদের হাতে চলে আসবে, যারা ওই শিল্পে কায়িক বা বৌদ্ধিক শ্রমে রত রয়েছে৷

এই নীতি থেকে  অনেকগুলি অনুসিদ্ধান্ত এসে যায়৷ প্রথমতঃ, শিল্পগুলি যে সামাজিক–অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত তার বাইরে থেকে কাঁচামাল না এনে, স্থানীয় কাঁচামালের ব্যবহার করা উচিত৷ কেন শিল্পগুলিতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা উচিত–তার অনেক কারণ আছে৷ উদ্ভিজ্জাত কাঁচামালের ক্ষেত্রে যেমন, তেমনি বিভিন্ন অঞ্চল স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন কাঁচামাল উৎপাদনের পক্ষে অনুকূল৷ যে সব শিল্প স্থানীয় কাঁচামালের ভিত্তিতে গড়ে’ ওঠে তা সস্তায় পণ্য উৎপাদন করতে পারে৷ তাছাড়া কাঁচামালের উৎসের সন্নিকটে অবস্থিত হওয়ার জন্যে ওই শিল্প সব সময়ই কাঁচামালের যোগান পাবে৷ এতে এগুলি সহজে স্ব–নির্ভর হয়ে উঠবে৷ যেখানে বাইরের থেকে কাঁচামাল আনতে হয়, সেখানে ওই সব সুবিধা নেই৷ দ্বিতীয়তঃ, কাঁচামালের উৎপাদকেরা, বিশেষ করে’ উৎপাদক–সমবায়গু হাতের কাছে তাদের উৎপাদিত দ্রব্যের তৈরী বাজার পাওয়ায় বিশেষভাবে লাভবান হয়৷ তৃতীয়তঃ, শিল্পগুলির হাতের কাছে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ায় এগুলির নিরাপত্তার নিশ্চিততা আসে, ও ভালভাবে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া সম্ভব হয়৷ কাঁচামালের সহজপ্রাপ্যতা স্থানীয় শিল্পগুলিকে দীর্ঘকাল টিঁকিয়ে রাখতে পারবে৷ চতুর্থতঃ, অনেক বড় বড় পুঁজিপতি স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্প–বিকাশকে বাধা প্রদান করে’ ওই এলাকার অর্থনীতি ও রাজনীতিকে প্রভাবিত করে৷ তারা স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্পপণ্য ওই অঞ্চলের বাজারে বিক্রয় করে’ ওখানকার জনসাধারণের ওপর শোষণ চালায়৷ যেমন অষ্ট্রেলিয়া জাপান থেকে এমন বহু শিল্প–উৎপাদিত পণ্য আমদানি করে, যে সমস্ত শিল্পজাত পণ্যের কাঁচামাল অষ্ট্রেলিয়াতেই রয়েছে৷ স্থানীয় কাঁচামালের ভিত্তিতে শিল্প–বিকাশকে উৎসাহিত করলে স্থানীয় বাজারের ওপর পুঁজিপতিদের ব্যষ্টিগত বা গোষ্ঠীগত আধিপত্যের অবসান হবে৷ এতে ওই এলাকার অর্থনৈতিক বিকাশের পক্ষে গুরুত্বপূর্ণ মূলধনের বহিঃস্রোতও বন্ধ হয়ে যাবে৷

আলোচ্য নীতিটির দ্বিতীয় অনুসিদ্ধান্ত হ’ল স্থানীয় কাঁচামাল রপ্তানী মোটেই উচিত নয়–রপ্তানী করা উচিত কেবল শিল্পজাত পণ্য৷ স্থানীয় কাঁচামালের দাম রপ্তানী বাজারে দারুণ ওঠানামা করে–কারণ স্বার্থান্বেষী পুঁজিপতি বা ফাটকা কারবারীরা অবাধ মুনাফা লুণ্ঠনের উদ্দেশ্যে ওই সব কাঁচামালের বাজার নিয়ন্ত্রণ করে৷

তৃতীয় অনুসিদ্ধান্ত হ’ল স্থানীয় এলাকায় কোন শিল্পজাত–পণ্য উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের সম্ভাবনা না থাকলে তবে ওই শিল্পজাত পণ্যকে বাইরে থেকে আমদানি করতে দেওয়া যেতে পারে৷ বাইরে থেকে শিল্পজাত পণ্য আমদানি করা মানেই স্থানীয় মূলধন অন্য সামাজিক–অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরিত হয়ে যাওয়া৷ যে কোন সামাজিক–অর্থনৈতিক অঞ্চলের অর্থনৈতিক বিকাশের পক্ষে মূলধনের বহিঃস্রোত সব সময়ই ক্ষতিকর৷ তাই অপ্রয়োজনীয় আমদানিকে সর্বদা নিরুৎসাহিত  করা উচিত৷ বিভিন্ন সামাজিক–অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক পণ্য–বিনিময় পদ্ধতিই চ্ত্রব্জব্ধন্দ্বব্জ ত্রম্ভব্দব্ধন্দ্বপ্পগ্ উৎকৃষ্ট৷ কারণ এই পদ্ধতিতে কোন পক্ষেরই ক্ষতির সম্ভাবনা থাকে না৷

               বহির্পণ্যের আমদানি এড়িয়ে চলা

যে সমস্ত পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করা যেতে পারে, সেগুলো বাইরে থেকে আমদানি করা উচিত নয়৷ এর অর্থ হ’ল স্থানীয় জনসাধারণের উচিত স্থানীয় শিল্পজাত–পণ্য ক্রয় করে’ ওই শিল্পকে সহায়তা করা৷ এমন কি প্রথম অবস্থায় অন্য সামাজিক–অর্থনৈতিক অঞ্চলের উৎপাদিত পণ্য অপেক্ষা স্থানীয় শিল্পজাত পণ্য অপেক্ষাকৃত কম গুণমানসম্পন্ন হলেও তা ক্রয় করা উচিত৷ তাহলে ওই শিল্পের উন্নয়ন ও অর্থনৈতিক স্থায়িত্ব সুনিশ্চিত হবে৷ স্থানীয় জনসাধারণের ক্রমাগত সহায়তার ফলে এমন একদিন আসবে, যখন শিল্প অপেক্ষাকৃত  অধিক গুণমানসম্পন্ন পণ্য উৎপাদন করতে সক্ষম হবে৷ কিন্তু জনগণ যদি রাজনৈতিক, অর্থনৈতিক, মানস–অর্থনৈতিক শোষণের বলি হয়ে স্থানীয় পণ্য অপেক্ষা অন্য সামাজিক–অর্থনৈতিক অঞ্চলের পণ্য ক্রয়ে বেশী আগ্রহী হয়, তবে স্থানীয় শিল্পগুলি পরিস্থিতির চাপে পড়ে’ বন্ধ হয়ে যাবে৷ পরিণতিতে দেখা দেবে বেকার সমস্যা সহ নানান্ ধরণের সামাজিক–অর্থনৈতিক সমস্যা৷ সুতরাং যতদূর সম্ভব জনগণ যাতে বাইরের শিল্পজাত–পণ্য অপেক্ষা স্থানীয় পণ্য ক্রয়ে অধিক আগ্রহী হয় তার জন্যে ব্যাপক জনমত গড়ে’ তুলতে হবে৷ এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে ব্যাপক গণ–আন্দোলন এমন ভাবে গড়ে’ তুলতে হবে, যাতে স্থানীয় জনগণের অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved