Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অসমে বাঙালীদের বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্রের প্রতিবাদে পথসভা

নিজস্ব সংবাদদাতা
Mon, 10-04-2017

নিজস্ব সংবাদদাতা, শিলচর ঃ গত ২২শে ফেব্রুয়ারী অসমের করিমগঞ্জ বাজারে আমরা বাঙালীর পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন শ্রীসুদীপ রায়, গোপাল কৃষ্ণ দেব, সাংঘটনিক সচিব কেশব মজুমদার, অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ প্রমুখ৷ উক্ত পথসভায় সভাপতিত্ব করেন শ্রী সুশীল রায় ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশ্রী রায়৷ বক্তারা অসমের বাঙালীদের ওপর নির্মম নির্যাতনের তীব্র প্রতিবাদ করে বলেন---বাঙালীদের ওপর নির্যাতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আমরা বাঙালী দলের পক্ষ থেকে আন্দোলন চলছে৷ অসমের সাম্প্রতিক নোতুন করে বাঙালী বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এখানকার আমরা বাঙালী দল গর্জে উঠেছে ও আন্দোলনে সামিল হয়েছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে এক আবেদনপত্রে সমস্ত বাঙালীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়ে বলা হয়েছে, যে বাঙালী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশী রক্ত দিল, ক্ষুদিরাম, বাঘা যতীন, সূর্য সেন, নেতাজী সুভাষ প্রমুখের আত্মত্যাগে যে দেশ স্বাধীন হল, সেই দেশে আজ বাঙালী বিদেশী৷ বাঙালীর স্থান নেই৷ আজ আর ঘুমিয়ে না থেকে বাঙালী হিসেবে ক্ষাত্রশক্তিকে জাগরিত করে বাঙালী ঐক্য গড়ে তোলার আহ্বান রাখছে আমরা বাঙালী দল৷ বুঝিয়ে দিতে হবে বাঙালী বিরোধী ষড়যন্ত্রকারীদের, যে---বাঙালী জাতি মরে যায়নি, যাদের অতীত ইতিহাস বীরত্বের, কাপুরুষের নয়, সে জাতি আবারজেগে উঠেছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে দেওয়াল লিখন করা হয়৷ ‘ভারতে বসবাস-কারী বাঙালীদের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান ও উত্তর-পূর্ব সহ পূর্ব ভারতের সমস্ত বাঙালী এলাকা নিয়ে বাঙালীস্তান গড়তে হবে”৷
--আমরা বাঙালী

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?

পুরানো মাসিক খবর

  • November 2019 (124)
  • October 2019 (160)
  • September 2019 (103)
  • August 2019 (166)
  • July 2019 (118)
Pagination
  • Previous page ‹‹
  • Page 7
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved