Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পরিযায়ী শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান করতে প্রাউটের বিকেন্দ্রিত অর্থব্যবস্থা চালু করতে হবে

নিজস্ব সংবাদদাতা
Tue, 10-02-2026

 বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার অব্যাহত৷ ‘সব থেকে ভয়াবহ দুটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে৷ বীরভূম জেলার নলহাটির বাসিন্দা নইমুদ্দিন শেখ মহারাষ্ট্রের ভাণ্ডুপে ২৫ বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছেন৷ তিনি যে সংস্থায় কাজ করতেন সেখানে তার আট লক্ষ টাকা পাওনা হয়৷ সেই অর্থ তিনি মালিকের কাছে চেয়েছিলেন৷ কয়েকদিন পরেই তাঁর রক্তাক্ত দেহ রাস্তায় পাওয়া যায়৷ নইমুদ্দিন শেখের বাবার অভিযোগ বকেয়া আট লক্ষ টাকা চাওয়ার জন্য তার ছেলেকে খুন করা হয়েছে৷ অপর ঘটনাটি ঘটে মুম্বাইতে৷ নলহাটিরই ছেলে রাহুল সিং টাকা না পেয়ে স্থানীয় থানায় সাহায্য চাইতে গিয়েছিল৷ ওই শেঠ রাহুলের দুটি কানই কেটে নেয়৷ দুজনের অপরাধ তারা বাঙালী৷ তবে শুধু মহারাষ্ট্রে নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই পরিকল্পনা করে বাঙালী পরিযায়ী শ্রমিকদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাঙলায় ফিরে আসতে আহ্বান জানিয়েছেন ও তাদের জন্যে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন৷ এই পরিকল্পনায় পরিযায়ী শ্রমিকরা এক বছর ৫ হাজার টাকা করে ভাতা ও অন্যান্য সুযোগ পাবেন বিকল্প জীবিকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত৷
আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ বলেন মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় মানবিকতার ছাপ আছে, কিন্তু এটা সমস্যার সমাধান নয়৷ বরং অন্য সমস্যার সৃষ্টি হবে৷ এ রাজ্যেও বহু পরিযায়ী শ্রমিক আছে৷ তারা এখনও নিরাপদে নিশ্চিন্তে কাজ করে যাচ্ছে৷ কিন্তু বাঙালী পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে অত্যাচারিত হয়ে ফিরে এলে এদের নিশ্চিন্তে কাজ করতে দেবে তো৷ শ্রী দাশ দাবী করেন শুধু বাঙালী পরিযায়ীদের ফিরিয়ে আনলেই হবে না, এরাজ্য থেকেও পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরে যেতে হবে, শুধু তাই নয়, বাঙলার খনিজ, বনজ, কৃষিজ, জলজ সম্পদের নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের হাতে তুলে দিতে হবে৷ কেন্দ্রীত অর্থনীতির বিনাশ করে প্রাউটের ব্লক ভিত্তিক বিকেন্দ্রিত অর্থব্যবস্থা চালু করে একশ শতাংশ স্থানীয় বেকারদের চাকরী নিশ্চিত করতে হবে৷ 
তিনি বলেন বাঙালীসহ ভারতে ৪৪টি জনগোষ্ঠী আছে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্যেই পৃথক পৃথক স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল গড়ে আর্থিক ক্ষমতা স্থানীয় মানুষের হাতে তুলে দিতে হবে৷ তবেই ভারতের সংহতি দৃঢ় হবে নতুবা ভারতের অবস্থা সোভিয়েত ইউনিয়নের মত হবে৷
 

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • May 2020 (31)
  • March 2020 (135)
  • February 2020 (162)
  • January 2020 (130)
  • December 2019 (135)
Pagination
  • Previous page ‹‹
  • Page 6
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved