Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মানবতার কলঙ্ক পররাষ্ট্র  আক্রমণকারী চীন সরকারের সঙ্গে সকল সম্পর্ক  ছিন্ন করা উচিত

প্রভাত খাঁ

চীন বর্তমানে এশিয়ার বুকে এক সন্ত্রাসবাদী রাষ্ট্র৷ দক্ষিণপূর্ব এশিয়ার বুকে তার লক্ষ্যই হলো ছোট ছোট রাষ্ট্রগুলিকে কব্জা করা, আর তাদের  অভ্যন্তরে প্রবেশ করে ছলবল কৌশলে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে তাদের উপর অর্থনৈতিক ও রাষ্ট্রের শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাদের স্বাতন্ত্রকে ধবংস করা৷ এইভাবে মানবিকমূল্যবোধকে খর্ব করে স্বৈরাচারী  কম্যুনিষ্ট  কায়দায় নির্মমভাবে শোষণ চালানো৷ ধণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যা করে তার চেয়ে কম বিপদজনক নয় এটা৷

ভারত বহুভাষাভাষির জনগোষ্ঠীর দেশ ও বর্তমানে ১৩৩ কোটি মানুষের বাস৷ ভারত চিরকালই মানবিকমূল্যবোধকে ও অধ্যাত্মবাদকে মান্যতা দিয়ে এসেছে৷ তাই ভারতের বাহিরে ভারতের শাসকগণ কোনদিনই ব্যষ্টিজীবন ও সামাজিক জীবনবোধের উপর হাত বাড়ায়নি৷ বরং তাদের আত্মীক ও সামাজিক জীবনকে উন্নতই করে গেছে৷ দেশ জয়ের নেশা ভারতীয়দের পেয়ে বসেনি৷ ভারতের (ভারতবর্ষের) সর্বত্যাগী মানবতাবাদীরা আধ্যাত্মবাদকে প্রাধান্য দিয়ে মানসিক ও চারিত্রিক উন্নয়নের উপর জোর দিয়ে গেছেন চিরকাল৷ আজ ও ভারতের বিভিন্ন সমাজসেবামূলক সংঘটন সেই সুপ্রাচীনকালের অধ্যাত্মবাদকেই শিরধার্য করে দেশে  সমাজ কল্যাণে ও মানবিক মূল্যবোধের বিকাশের দিকে লক্ষ্য রেখেই প্রচার করে থাকেন৷  ভারতের মিশনারী সংঘটনগুলি পৃথিবীতে সেবামূলক কাজ করেই চলেছে৷

চীন জড়বাদী চিন্তাধারায় প্রেষিত হয়ে পশ্চিমী গোষ্ঠীর মতই সাম্রাজ্য বিস্তারে কী মত্ত নয়?  চৌএন লাই-এর আমলে ১৯৬২তে চীন ভারত আক্রমন করে আর তখন থেকেই ভারতের  হিমালয় সীমান্তে পাহাড় এলাকায় এক নাগাড়ে রাহাজানি চালিয়েই চলেছে৷ তিববতকে গ্রাস করেছে৷ নেপালকে বিষাক্ত কমিউনিজমের অহিফেন খাইয়ে গ্রাস করতে উদ্যত৷  ভারতের দক্ষিণ হিমালয়ে ‘‘শিবালিক’ এলাকায় থাবা বসাতে একনাগাড়ে ষড়যন্ত্রে করে চলেছে তার পাকিস্তানী দোসরকে সঙ্গে নিয়ে এশিয়ার উষ্ণ জলনীতিকে কবজা করতে৷ লাদাক এর অবস্থান হিমালয়ের দক্ষিণের জল বিভাজিকায় পড়ে৷ এখানে উত্তরের চীনাদের হামলা করাটা সম্পূর্ণ আগ্রাসী মনোভাব৷ লাদাক তো ভারতের অন্তর্গত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাতৃভূমি৷ এখানে তার কিসের দরকার ? ভারতের সৈন্যগণ কোন দিনই চীনের এলাকা মাড়ায়নি৷ তার প্রয়োজন নেই৷ এশিয়ার অশান্তির মূলে চীনের উগ্র জড়বাদী নীতি৷

ভারতের মাটিতেই গা জোয়ারি করে চীন সৈন্য পাঠায়৷ ভারতীয় সৈন্যরা যখন আলোচনার পর দক্ষিণে সরে আসছে তখন উঁচু পাহাড় থেকে  পিছনের দিকে অতর্কিতে আক্রমণে  ভারতের জোয়ানদের হত্যা ও আহত করে৷ পরে তারা ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ করে৷ আত্মরক্ষা করাটা সকলেরই অধিকার৷ চীন হুমকী দিচ্ছে ভারতীয় জোয়ানদের  তাঁদের সামরিক শক্তি দিয়ে শিক্ষা দেবার আস্ফালন করছে মিথ্যাচারীর দল৷ চীন চিরকাল যা করে এসেছে৷

দু দেশই করোনায় আক্রান্ত! চীনের কাছ থেকে ভারত করোনার প্রতিষেধক কীট ক্রয় করে বন্ধু দেশ হিসাবে৷

 কিন্তু বিশ্বাসঘাতক চীন ভারতকে কীট এর নামে নিম্নমানের প্রতিষেধক দিয়ে ঠকিয়েছে৷ তাই তার হুমকীটাও যে চরম মিথ্যাচারিতার নামান্তর সেটা ভারত ও সারা বিশ্ব বুঝেছে৷

ইউ.এন.ওতে  এ বিষয়ে  অবশ্যই  আলোচনা হবে৷ যেখানে আশা করা যায় সত্য উদঘাটিত হবে৷ চীনকে উচিত  শিক্ষা দেবার সময় এসেছে পৃথিবীর৷ অধিকাংশ ক্ষেত্রেই চীন ‘ভেটো’ শক্তির  অপ্রয়োগ করে বিশ্ব শান্তিকে ব্যাহত করছে৷

চীন আগ্রাসী নীতিতে ওস্তাদ ও পোক্ত  সেটা সারা পৃথিবী জানে৷  চীনের শাসকদের স্বৈরাচারী শাসনকে সে দেশের জনগণ অন্তর দিয়ে গ্রহণ করে নি৷ তিয়েনয়ানমেনের নারকীয় গণ হত্যা কি তার উজ্বল দৃষ্টান্ত নয়?

তাই চীনের সাম্রাজ্যবাদী সরকার সাবধান হোন৷ দেশের জনগণ যখন উচিত শিক্ষা দেবে তখন পথের ধূলায় সন্ত্রাসবাদী চীন সরকারে মিশে যেতে হবে৷ আমাদের ২০ জন জোয়ান শুধু প্রাণ হারাননি৷ ১০ জন নিখোঁজ আছেন৷ বাংলার দুই বীর শহিদ হলেন মাননীয় রাজেশ ওরাঁও  ও বিপুল রায়৷ ভারতের সৈন্যরা চীনের সঙ্গে যুদ্ধ করতে যায়নি৷ দেশের সীমান্তে তাঁরা উপস্থিত হয়েছিলেন যাতে চীন লাদাকে প্রবেশ করতে না পারে৷ ভারতের সার্বভৌমকে রক্ষা করতে৷ অকালে ভারতের রক্ষায় যে মহান জোয়নদের প্রাণ গেল তাঁদের  জন্য দেশ  ১৩৩ কোটি মানুষ মর্মাহত ও ভ্রাতৃবিয়োগে কাতর৷ চীনের এই অন্যায় দেশবাসী মেনে নেবেন না৷ ভারতের প্রতিটি মানুষ ধিক্কার জানায় চীনের বর্বরতা ও সরকারকে আবেদন করে চীনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে৷ সঠিক সময়ে সঠিক উত্তর ভারতবাসী দেবেন---একথা যেন পাকিস্তানী অন্ধ দোসর চীনের  কমিউনিষ্ট সরকার স্মরণে রাখেন৷

 

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে

পুরানো মাসিক খবর

  • May 2017 (92)
  • April 2017 (93)
  • March 2017 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 13
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved