Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

শ্রীলঙ্কার বুকে হিংস্র ন্যাশনাল তোহিদ জামাত-এর  হামলার সমুচিত জবাব দিতে হবে অন্য সব রাষ্ট্রগুলিকেই

প্রভাত খাঁ

আজ আমরা অর্থাৎ এই পৃথিবীর অসহায় মানুষেরা কোথায় বাস করছি? সন্ত্রাস বিরোধী আন্দোলনের কথা ও সন্ত্রাস নির্মূল করার কথা প্রতিটি দেশই বলছে৷ কিন্তু এই গ্রহ থেকে তো  সন্ত্রাস কমছে না বরং বেড়েই চলেছে৷ আমাদের ভারতের দক্ষিণে অবস্থিত অতিক্ষুদ্র দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কায় দেখা গেল গত রবিবার রাজধানী কলম্বোয়ে ধারাবাহিক বিস্ফোরণে প্রায় ২৫০ জন নিরীহ মানুষ  মারা যান৷ তাদের তো কোন অপরাধ ছিল না৷ এই  ভয়ঙ্কর বিস্ফোরণ যারা ঘটিয়েছে তারা কেন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো!   তার তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না৷  এ কাজ যারা করে চলেছে তারা কিন্তু সেই একটা বিশেষ সম্প্রদায়ের একাংশ৷ শ্রীলঙ্কার পুলিশ বলছে যে  জামাত নামধারি ন্যাশনাল তৌহিদ জামাত    (এন.টি.জে) নামে একটি সংঘটন এই কাজ করে চলেছে৷ এদের মধ্যে  একজনের নাম  মহম্মদ আজম, যে খাবারের লাইনে দঁাঁড়িয়ে  বিস্ফোরণ ঘটায়, তাতে যে খাবার দিচ্ছিল সেই কর্মী মারা যায়৷ এইভাবে শহরের সংখ্যায় দু’তিনটি হোটেল ও গির্র্জয় বিস্ফোরণ ঘটায় এই জঙ্গী সংঘটন৷ যারা এর আগে  শ্রীলঙ্কায় বৌদ্ধমূর্তি ধবংস করে৷ রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছে  উদ্ধার হয় পাইপ বোমা৷ এটি নাকি এদেশেই তৈরী করা হয়৷  এইভাবে নারকীয় কাণ্ড  কেন ঘটানো হল এটাই বড় প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷   শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি  করা হয়েছে৷ বিদেশের অনেক মানুষ এতে নিহত হয়েছেন৷ সারা পৃথিবীর  প্রায় প্রতিটি দেশ  এর তীব্র প্রতিবাদ  করেছে৷ গির্র্জগুলিতে কেন হামলা করা হচ্ছে? এটাতো একটি বড় প্রশ্ণ৷ এইধরণের সন্ত্রাসবাদীরা চায় না যে, দেশে খ্রীষ্টান ধর্র্ম্বলম্বীরা  বাস করুক৷  শুধু কি জামাত অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের লোকেরাই বাস করবে, এ কেমন কথা?

আজ সারা পৃথিবীতে নানা সম্প্রদায়ের লোক বসবাস করছে শত শত বৎসর ধরে৷ পৃথিবী হয়েছে  সারা পৃথিবীর মানুষের বাস৷ সভ্যতার বিকাশে ও   বিজ্ঞানের উন্নতিতে  আজ পৃথিবীতো একটি  মানুষের সমাজে বৃহত্তম পরিবার৷ অত্যন্ত দুঃখের কথা, সব দেশই বলছে যে সন্ত্রাস নির্মূল করতে হবে৷ কিন্তু দেখা যাচ্ছে এদের উৎপাতটা বেড়েই চলেছে৷ জঘন্য সাম্প্রদায়িকতা, সংকীর্ণ মানসিকতা থেকে সৃষ্ট  কুসংস্কার  ও অজ্ঞানতা থেকে সৃষ্ট হিংসা ও বিদ্বেষ  জন্ম দিচ্ছে এই ধরণের হিংস্র জঙ্গী সন্ত্রাসের৷ ভারতে এধরনের হিংস্র জঙ্গীদের হামলায় ক্ষয়ক্ষতির কোন হিসাবই নেই৷ তাই ভারতের জনগণ  শ্রীলঙ্কার মত  প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতিতে অত্যন্ত বেদনাহত৷  ভারতের সরকার  শ্রীলঙ্কার সঙ্গে সর্বদাই আছে ও অত্যন্ত সজাগ এই ব্যাপারে৷

অত্যন্ত  দুঃখের সঙ্গে বলতেই হয়  এই সব কাজ যারা করেছে ও যাদের ইন্ধনে এইসব কাজ  হচ্ছে, পৃথিবীর প্রতিটি দেশে সৎ, নীতিবাদী, জনগণ সচেতন হয়ে তাদের সৎ পথে  আনার চেষ্টা করতেই হবে৷  নোতুবা  এতে মানব সভ্যতা ধবংস হয়ে যাবে৷ অত্যন্ত লজ্জার কথা, এদের যে কোন দেশ মদত দিচ্ছে  সেটা মনে হয় সব রাষ্ট্রের জনগণ  জানতে পারছে ৷ সেই দেশগুলিকে সব দিক থেকে বুঝিয়ে দিতে হবে৷  এই হিংস্র  পথ  মানবতা বিরোধী পথ৷ তাদের সঙ্গে অবশ্যই কিছুটা  আন্তর্জাতিক স্তরে  কঠোর হতে হবেই৷ শ্রীলঙ্কার মতো ছোট রাষ্ট্রে এইধরণের নারকীয় কাজ  তারা করেই  চলেছে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে যাতে শ্রীলঙ্কার সরকার  বাধ্য হয় তাদের দিকে যেতে৷  এটা একটা আন্তর্জাতিক  চক্রান্ত বলেই মনে হয়, হিংস্র জমাত-দের দাপাদাপিটা এশিয়ায় বেড়েই চলেছে৷ তাই এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ ও সচেতন হয়েই এদের উচিত শিক্ষা দিতে হবে৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে

পুরানো মাসিক খবর

  • March 2018 (115)
  • February 2018 (120)
  • January 2018 (119)
  • December 2017 (257)
  • November 2017 (51)
Pagination
  • Previous page ‹‹
  • Page 11
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved