Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ওরা দু’পায়ে  দলে  মরণ শঙ্কারে

মন্ত্র আনন্দ

আবার সেই এপ্রিল ! চট্টগ্রাম যুব বিদ্রোহ!!  জালালাবাদের এই যুদ্ধ হয়েছিল ১৮ই এপ্রিল ১৯৩০৷ বছর ঘুরতেই  সাম্রাজ্যবাদী ব্রিটিশের  ওপর আবার আঘাত৷ ৭ই এপ্রিল ১৯৩১, মেদিনীপুরের অত্যাচারী  জেলা ম্যাজিস্ট্রেট জেমস্ পেডি নিহত হয়৷  সাম্রাজ্যবাদী শাসকের  অত্যাচার  যত বাড়ে বাঙলার দামাল ছেলেদের  স্বাধীনতার  বেদীমূলে  জীবন উৎসর্গ করার লাইনটাও তত  দীর্ঘ  হয়৷  আর এপ্রিল-টাই  যেন অকুতোভয়  বিপ্লবীদের বড় পছন্দের মাস ! দুষ্টু ছেলেকে শান্ত করতে  ব্রিটিশ রমনী  গাইতো  ঘুমপাড়ানি গান---‘বেবি, স্লিপ অন, অ্যানাদার  এপ্রিল  ইজ কামিং!’

১৯৩২সালের ৩০শে এপ্রিল, সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে  পড়েছে৷ মেদিনীপুর শহরে  জেলা-বোর্ডের  অফিসে  কোন একটা  সভা  চলছে৷  সভাপতি  জেলা-ম্যাজিস্ট্রেট মিঃ ডগলাস৷  এমন সুযোগ ছাড়তে রাজী  নয় পরাধীনতার  নাগপাশ  থেকে মুক্তির  জন্যে পাগল বিপ্লবী তরুণেরা৷ পেডির পর ডগলাস,লক্ষ্য অনেক আগেই স্থির৷ চারিদিকে  সশস্ত্র প্রহরীর  দল৷ বিশ্বাস নেই ওই ডাকা-বুকো ছেলেগুলোকে৷ হঠাৎ গুলির শব্দ, লুটিয়ে  পড়লো  সভার সভাপতি  জেলা  ম্যাজিষ্ট্রেট ডগলাস৷ আসামী দুজন, একজন প্রভাংশু পাল৷ সশস্ত্র প্রহরীদের চোখে   ফাঁকি দিয়ে  পগার পার৷  অন্যজন হিন্দুস্কুলের  মেধাবী ছাত্র প্রদ্যোত ভট্টাচার্য ধরা পড়লেন প্রহরীদের হাতে৷  তারপর বিচারের প্রহসন  ও প্রাণদণ্ড৷ ২৫শে জুন ১৯৩২-বাঙলা মায়ের দামাল ছেলে এই বিপ্লবী বীরের ফাঁসি হয়৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved