Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

জাতিগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হ’ল শিক্ষা৷ আজ যে সারা দেশ জুড়ে অসংখ্য আর্থিক দুর্নীতি, নারী–লাঞ্ছনা, পারিবারিক হিংসা ও হত্যা সহ অজস্র অপরাধের ঘটনা ঘটছে এ সবের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষার ব্যবস্থার ত্রুটি৷ প্রতি বছর তো লক্ষ লক্ষ যুবক–যুবতী স্কুল কলেজের গণ্ডী পেরিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছে৷ এই স্কুল কলেজগুলিই প্রধানতঃ মানুষ তৈরীর কারখানা৷ মানুষের মধ্যে সদ্বৃত্তির মূল্যবোধের জাগরণের প্রাথমিক দায়িত্ব এই স্কুল–কলেজের৷ এই স্কুল কলেজের শিক্ষাব্যবস্থা বর্তমানে যে এই প্রাথমিক দায়িত্ব পালন করছে না–সে সম্পর্কে বোধহয় কেউই দ্বিমত হবেন না৷ মূল্যবোধভিত্তিক শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে উধাও হয়ে গেছে৷  অর্থনৈতিক শিক্ষাটাই অধিকতর গুরুত্ব লাভ করেছে৷ অধিকতর  বলব কেন, বস্তুতঃ এই অর্থনৈতিক শিক্ষাটাই আজকের শিক্ষাব্যবস্থার ধ্যান–জ্ঞান হয়ে দাঁড়িয়েছে৷ কী করে ছাত্র–ছাত্রারা কিছু রোজগার করতে পারবে – এটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷ কীভাবে মনুষত্বের বিকাশ ঘটবে এই শিক্ষা আজ উধাও৷

শিক্ষা ব্যবস্থার এই ত্রুটির জন্যেই ভোগসর্বস্ব জীবনাধারার গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে সমাজ৷ আত্মসুখ, স্বার্থপরতা মানুষের জীবনকে গ্রাস করছে৷ আর এই আত্মসুখ লাভের জন্যে নানান অশোভন, অনৈতিক, অসামাজিক, অমানবিক কাজ করতে আর মানুষ পিছপা হচ্ছে না৷ ভোগবাদের মাদকের নেশা অন্যান্য সমস্ত নেশার মতই ক্রমশঃ বৃদ্ধি পেতে পেতে আজ ভয়াবহ রূপ নিয়েছে ও গোষ্ঠী সমাজজীবনকে গ্রাস করছে৷ মদ, হেরোহিন প্রভৃতি মাদক দ্রব্যের নেশা যেমন কিছু জীবনকে পুরোপুরি গ্রাস করেছে, এই ভোগসর্বস্বতাও ঠিক ওই ধরণের মদ বা হেরোইনের নেশারই মত সমাজজীবনকে গ্রাস করছে৷ এই ভোগসর্বস্বতা যেন এক ধরণের ভয়ঙ্কর রাক্ষস৷ তার হাত থেকে সমাজ আজ নিস্তারের রাস্তা পাচ্ছে না৷

এ থেকে একমাত্র নিস্তারের রাস্তা মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা, যে শিক্ষাব্যবস্থায় গোড়া থেকে মানুষকে শেখানো হবে নৈতিকতা, সমাজচেতনা আর তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক শিক্ষা৷ আধ্যাত্মিক শিক্ষা মানে ‘রিলিজিয়াস টিচিং’এর কথা এখানে বলা হচ্ছে না৷ রিলিজিয়াস টিচিং তো বহু ক্ষেত্রে সাম্প্রদায়িক বিদ্বেষ, অযৌক্তিক ডগ্মা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, প্রভৃতি শিক্ষা দেয়৷ আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে এ ধরণের কোনো অযৌক্তিক ডগ্মা ভিত্তিক শিক্ষার কোনোমাত্র সম্পর্ক নেই৷ আধ্যাত্মিক শিক্ষার মূল কথা হ’ল বিশ্বের সমস্ত মানুষ এক বিশ্বপিতার সন্তান৷ ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, গড্–একই পরমসত্তার চিত্রনাট্য৷ এই বোধই মানুষের মধ্যে বিশ্বভ্রাতৃত্বের বোধ (বিশ্বের সবাই ভাই–বোন) জাগাবে৷ বিশ্বের সমস্ত সম্পদেরও প্রকৃত মালিক সেই বিশ্বপিতা ব্রহ্ম৷ তাই এই বিশ্বের সমস্ত সম্পদেও বিশ্বের সবার অধিকার রয়েছে৷ আর মানুষের জীবনের প্রকৃত আদর্শ হ’ল ‘আত্মমোক্ষার্থং জগদ্ধিতায় চ’–আত্মমুক্তি অর্থ অণুর সঙ্গে ভূমার (ব্রহ্মের) মিলন ও জগতের কল্যাণ৷ ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’৷

এখানে বিশেষভাবে উল্লেখ্য, স্কুল–কলেজ যেমন শিক্ষার মাধ্যম, তেমনি, দূরদর্শন, পত্র–পত্রিকা প্রভৃতি গণমাধ্যমগুলি বা শিল্প সাহিত্যের বিভিন্ন শাখাও শিক্ষার মাধ্যম৷ আজকে সমাজ ব্যবস্থাকে শোধরাতে গেলে সংশ্লিষ্ট সবাইকেই এক যোগে এই দায়িত্ব নিতে হবে৷ আজকের বুদ্ধিজীবী সমাজকেও নিরর্থক বৌদ্ধিক ‘কচ্কচানি’ ছেড়ে মানুষের ত্রিস্তরীয় কল্যাণের কথা অর্থাৎ দৈহিক, সমাজের সামাজিক–অর্থনৈতিক প্রভৃতি স্থূল জাগতিক ও তৎসহ মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের কথা ভেবে সমাজ–কল্যাণ ব্রত নিতে হবে৷ এ ছাড়া সমাজ–সভ্যতাকে বাঁচানো যাবে না৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved